সরিষার তেলে মুরগির মাংস ভুনা রান্নার রেসিপি (Murgi Bhuna Recipe)

সরিষার তেলে মুরগির মাংস ভুনা রান্নার রেসিপি (Murgi Bhuna Recipe)


মুরগির মাংস যারা পছন্দ করেন তাদের জন্য একদম সাদামাটা ও সহজ পদ্ধতিতে মুরগির মাংস রান্নার রেসিপি।আজকের রেসিপি সরিষার তেলে মুরগির মাংস ভুনা।তবে চলুন রেসিপিটি দেখে নেই।


সরিষার তেলে মুরগির মাংস ভুনা রান্নার উপকরণ (Murgi Bhuna Ingredients):


১.মুরগির মাংস
২.শুকনা মরিচ বাটা
৩.আদা বাটা, গোটা রসুন
৪.জিরা বাটা
৫.পেঁয়াজ কুচি
৬.জিরা
৭.এলাচ
৮.দারচিনি ফাঁকি
৯.লবণ
১০.হলুদের গুঁড়া
১১.গোটা দারচিনি
১২.লবঙ্গ ও এলাচ ও সরিষার তেল।
সব কিছুই নিবেন রান্নার পরিমাণের উপর।

সরিষার তেলে মুরগির মাংস ভুনা রান্নার প্রণালী(Murgi Bhuna Recipe):


১। প্রথমে মুরগির মাংস পরিষ্কার করে ধুয়ে নিন পানি ঝরিয়ে নিন।

২। তারপর গরম তেলে গোটা দারচিনি, লবঙ্গ ও এলাচ দিয়ে ফাঁকি ছাড়া উপরের সব উপকরণ দিয়ে মসলা কষিয়ে নিন।

৩। এবার কষানো মসলার মধ্যে মাংস গুলো ছেড়ে নাড়তে থাকুন।অল্প আঁচে ঢাকনা দিয়ে মাংস কষিয়ে নিন।

৫। কষানো হলে পরিমান মতো পানি দিয়ে চুলার আঁচ বাড়িয়ে রান্না করতে থাকুন।মাংস সেদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে এলে জিরা,এলাচ ও দারচিনি ফাঁকি দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলুন।
 এরপর পরিবারের সবার জন্য পরিবেশন করুন মজাদার ভুনা মুরগি।

No comments

Powered by Blogger.