উৎসবের আনন্দে গরুর মাংসের তেহারি রান্নার সহজ রেসিপি (Beef Tehari Recipe)
গরুর মাংসের তেহারি রান্নার রেসিপি (Beef Tehari)
বাঙালীর খাবারের ফার্স্ট চয়েস হচ্ছে গরুর মাংস।আর এই গরুর মাংস দিয়ে যদি তৈরী করা যায় কোন মুখরোচক খাবার,তাহলে তো কথাই নেই।আজকে আমরা গরুর মাংস দিয়ে তৈরী করব মজাদার তেহারি।
আসুন রেসিপিটি দেখে নেই।
আসুন রেসিপিটি দেখে নেই।
গরুর মাংসের তেহারি রান্নার উপকরণ (Beef Tehari Ingredients):
১.গরুর মাংস ২ কেজি (ছোট ছোট টুকরা করা) ২.আদা বাটা ২ টেবিল চামচ
৩. রসুন বাটা ২ টেবিল চামচ
৪. মরিচ গুঁড়া ৩ টেবিল চামচ
৫. সরিষার তেল পরিমাণমতো
৬.মোটা করে পেঁয়াজ কাটা ১ কাপ
৭.গরম মশলা গুঁড়া (এলাচ, দারুচিনি, জায়ফল, জয়ত্রি, গোলমরিচ, লবঙ্গ, আস্ত ধনিয়া) তিন টেবিল চামচ
৮. কাঁচামরিচ আস্ত ১০-১২টি
৯.লবণ স্বাদ অনুযায়ী
১০. টক দই ৩০০ গ্রাম
১১. পোলাওর চাল দেড় কেজি
১২. পানি পরিমাণমতো।
গরুর মাংসের তেহারি রান্নার প্রণালী (Beef Tehari Recipe):
তেহারির মাংস তৈরীঃ-
- প্রথমে গরুর মাংস ভালো করে ধুয়ে নিতে হবে।
- একটি পাতিলে সরিষার তেল গরম করে তাতে একে একে টুকরা পেঁয়াজ, সব বাটা মশলা, গুঁড়া মশলা এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তাতে গরুর মাংস দিয়ে ঢেকে চলায় রান্না করতে হবে। (গরম মশলা পরে দিতে হবে)।
- এরপর গরুর মাংস অর্ধেক সেদ্ধ হয়ে এলে তাতে টক দই, কাঁচামরিচ ও গুঁড়া গরম মশলা দিয়ে আরও ২০ মিনিট গরুর মাংস রান্না করে নামিয়ে রাখুন।
- এখন পোলাওর চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে।
- চালের পানি ঝরে গেলে অন্য একটি পাতিলে শুধু অল্প সরিষার তেল ও লবণ দিয়ে পোলাওর চাল ভালো করে ভেজে নিয়ে তাতে পরিমাণমতো পানি ও স্বাদ অনুযায়ী লবণ এবং কাঁচামরিচ দিয়ে পোলাও রান্না করে নিন।
- এখন রান্না করা পোলাউ অর্ধেক তুলে নিয়ে বাকি পোলাওতে রান্না করা তেহরির মাংস দিয়ে উপরে বাকি পোলাও দিয়ে এপিঠ-ওপিঠ করে ভালো করে মাংসসহ মাখিয়ে চুলায় আরও ১০ মিনিট দমে রাখুন।
নামিয়ে সার্ভিং ডিশে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন গরম গরম মজাদার গরুর মাংসের তেহারি (Gorur Mangser Tehari)।

No comments