বর্ষাকালে ছোট মাছের চচ্চড়ির দারুণ একটি রেসিপি (Choto Masher Choccori Recipe)

ছোট মাছের চচ্চড়ি রান্নার রেসিপি(Choto Masher Choccori Recipe)


কথায় আছে 'মাছে ভাতে বাঙালী'
আর ছোট মাছ পছন্দ করেন না এমন বাঙালী পাওয়া দূষ্কর।তাই ছোট মাছ প্রেমিকদের জন্য খুব সহজ একটি রেসিপি,ছোট মাছের চচ্চড়ি।আসুন দেখে নেই রেসিপিটি।
   
             

ছোট মাছের চচ্চড়ি রান্নার প্রয়োজনীয় উপকরণ:(Choto Masher Choccori Ingredients):

 

১.কাচকি মাছ আধা কেজি
২. পেয়াজ ১কাপ
৩.কাচা মরিচ ৮টি
৪.টমেটো অর্ধেক
৫. হলুদের গুড়া ১/২ চামচ
৬. আদা বাটা ১ চা চামচ
৭. জিরা বাটা ১ চা চামচ
৮. তেল ১/২ কাপ
৯. লবন পরিমাণ মতো
১০. সামান্য ধনে পাতা।

ছোট মাছের চচ্চড়ি রান্নার প্রণালী (Choto Masher Choccori Recipe):


  • প্রথমে মাছ ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। 

  • যে পাত্রে রান্না করা হবে সেই পাত্রে তেল, মাছসহ বাকি সব উপকরণ সমূহকে (ধনে পাতা বাদে) এক সাথে হাত দিয়ে মাখাতে হবে।

  • তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।

  •  ৪-৫ মিনিট পর ধনে পাতা দিয়ে নেড়ে পানি শুকিয়ে ফেলতে হবে । পানি শুকিয়ে গেলে নামিয়ে ফেলুন।

  •  এরপর গরম ভাতের সাথে পরিবেশন করুন।

No comments

Powered by Blogger.