ফ্রাইড সবজি দিয়ে সবজি পোলাও/মটরশুটি পোলাও রান্নার সবথেকে সহজ রেসিপি ( Easy Vegetables Polao Recipe)
সবজি পোলাও রান্নার রেসিপি (Vegetables Polao Recipe)
ভারী খাবার পছন্দ আপনার ? কিন্তু ভারী খাবার খেয়ে স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে,মোটা হয়ে যাচ্ছেন?আর চিন্তা নেই।কারণ আমরা আজকে আপনাদের নিকট এমন এক রেসিপি নিয়ে এসেছি যা আপনার শরীর ও মন দুইটাকেই সুস্থ রাখবে।আর সেই স্বাস্হকর ভারী খাবারটি হলো সবজি পোলাও অথবা ভেজিটেবল পোলাও,অনেকে আবার মটরশুটি ও বলে থাকে।আসুন দেখে নিই কিভাবে সবজি পোলাও রান্না করবেন।
সবজি পোলাও রান্না করতে যা যা লাগবে ( Vegetables Polao ingredients):
১. নতুন আলু – দেড় পোয়া
২. গাজর – ১ পোয়া
৩. মটরশুটি – আধা কেজি
৪.ফুলকপি – ১ টি
৫. পোলাও চাল – ১ কেজি
৬. গোল মরিচের গুড়া – ১ চা চামচ
৭. লবণ – দেড় টেবিল চামচ
৮.ঘি – ১ পোয়া
৯.তেজপাতা – ১ টি
১০. দারুচিনি -১/৩ টুকরা
১১. এলাচ – ৪ টি
১২. লবঙ্গ – ৪ টি
১৩. পেঁয়াজ বাটা – আধা কাপ
১৪.আদা বাটা – ১ চা চামচ
১৫. রসুন বাটা – ১ টেবিল চামচ
১৬.ধনে বাটা – ১ টেবিল চামচ
১৭. পেঁয়াজ স্লাইস – ৮ টি
১৮. কাঁচা মরিচ – ৬ টি।
সবজি পোলাও/মটরশুটি পোলাও যেভাবে রান্না করবেন (Vegetables Polao Recipe):
- প্রথমে চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন।
- তারপর আলু, গাজর ও মটরশুটির খোসা ছাড়িয়ে নিন। তারপর গাজর ও কপি টুকরা করে নিন।
- আলু গাজর ও কপি আলাদা করে চারভাগের তিন ভাগ আন্দাজ মত সিদ্ধ করে নিন।
- পেঁয়াজ কুচি করে কেটে কড়াইয়ে আধাপোয়া ঘি দিয়ে বেরেস্তা করে নামিয়ে রাখুন।
- এবার কড়াইয়ে ঘি দিয়ে সিদ্ধ করা সবজিগুলো হালকা করে ভেজে নিন।
- ভাজা সবজি একটি বাটিতে নিয়ে তাতে গোলমরিচ ও অল্প লবণ দিয়ে মিশিয়ে রাখুন।
- পোলাওয়ের হাঁড়িতে ভাজা ঘিয়ের সাথে আরও ঘি মিশিয়ে নিন। তারপর চুলায় হাঁড়ি বসিয়ে তেজপাতা ও গরম মসলা দিয়ে নাড়তে থাকুন। উপকরনের বাটা মসলা দিয়ে কিছুক্ষন কষিয়ে নিন। মসলা কষানো হলে পোলাও এর চাল দিয়ে ৫-৬ মিনিট ভেজে নিন।
- পরিমান মত পানি, লবণ, মটরশুটি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রান্না করুন। পানি টেনে আসলে সবজি ও কাঁচামরিচ দিয়ে ঢেকে মৃদু আচে ২০-২৫ মিনিট ধরে রান্না করুন।হয়ে গেল দারুন সুস্বাদু ও পুষ্টিকর সবজি পোলাও।
কাবাব বা মাংসের কালিয়া দিয়ে পরিবেশন করুন গরম গরম সবজি পোলাও/মটরশুটি পোলাও।

No comments