বিয়ে বাড়ি স্টাইলে চিকেন পোলাও রান্নার গোপন রেসিপি (Chicken Polao Recipe)

চিকেন পোলাও রান্নার রেসিপি (Chicken Polao Recipe)


পছন্দের খাবারের তালিকার  সব থেকে উপরের খাবারটি হচ্ছে পোলাও।আর তা যদি হয় চিকেন দিয়ে তাহলেতো কথাই নেই।আর দেরি না করে চলুন ঝটপট শিখে নিই মুরগির মাংস দিয়ে তৈরী মজাদার ও সুস্বাদু"চিকেন পোলাও"।

 


চিকেন পোলাও রান্নার উপকরণসমূহ (Chicken Polao Ingredient):  


১.পোলাওয়ের চাল আড়াই কাপ
২.ধনেপাতা কুচি ৩ টেবিল চামচ
৩.পুদিনাপাতা কুচি ৩ টেবিল চামচ
৪.আস্ত পুদিনাপাতা ২০টি
৫.লবন স্বাদমতো
৬.চিকেন কিমা ১ কাপ
৭.এলাচ ২ টি
৮.লবঙ্গ ২ টি
৯.দারুচিনি ২ টি
১০.গোলমরিচ ১০ টি
১১.আস্ত জিরা হাফের হাফ চা চামচ
১২.পেঁয়াজ কুচি আধা কাপ
১৩.টমেটো কুচোনো ১ কাপ
১৪.কাচা মরিচ ৫ টি
১৫.আদা বাটা ১ চা চামচ
১৬.রসুন বাটা ১ চা চামচ
১৬শুকনো মরিচ গুড়ো ১ চা চামচ
১৭.গরম মশলা গুরো আধা চা চামচ ।

চিকেন পোলাও  রান্নার প্রণালী (Chicken Polao Recipe):


  • প্রথমে পোলাওয়ের চালগুলো ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিন।

  • প্যানে তেল দিয়ে এরমধ্যে এলাচ, লবঙ্গ, দারুচিনি,গোলমরিচ ও জিরার ফোড়ন দিয়ে একটু নেড়ে পেয়াজ কুচি দিয়ে  একটু ভাজুন।

  • এরপর কিমা দিয়ে আবার কষাতে হবে ।অতঃপর লবন,আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচের  গুড়ো ও টমেটো কুচি দিয়ে ভালোভাবে কষিয়ে ঢেকে দিতে হবে।

  • কিমা সেদ্ধ হয়ে এলে চাল দিয়ে ভালোভাবে নেড়ে পরিমানমতো গরম পানি দিয়ে পোলাও রান্না করে ঝরঝরে  করে নিতে হবে ।

  • পোলাও হয়ে আসলে ধনেপাতা কুচি, পুদিনাপাতা , কাচা লংকা , গরম মশলা ও ঘি দিয়ে ১০ মিনিট দমে রাখুন।

হয়ে গেল মজাদার ও সুস্বাদু চিকেন পোলাও।ইচ্ছামত সাজিয়ে পরিবেশন করুন গরম গরম "চিকেন পোলাও"(Chicken Polao) ।

No comments

Powered by Blogger.