বর্ষা ও বৈশাখে মজাদার ইলিশ পোলাও রান্নার ঝাজালো রেসিপি ( Spicy Ilish Polao Recipe )
ইলিশ পোলাও রান্নার রেসিপি (Ilish Polao Recipe)
"মাছের মধ্যে ইলিশ রাজারুই কাতলা তার প্রজা"
বুঝতেই পারছেন ইলিশ মাছ নিয়ে কথা বলছি,ইলিশ মাছের রেসিপি সম্পর্কে বলছি।এপার বাংলা ওপার বাংলা বাঙালি মাত্রই প্রিয় এই ইলিশ।ইলিশ কেনা এবং তা রান্না করে সর্বস্তরের বাঙালির মধ্যে নিয়ে আসে এক উৎসবের আনন্দ।ইলিশ সবার এতো প্রিয় যে বলে শেষ করা যাবেনা।ইলিশের অনেক রেসিপি আছে,সেগুলোর মধ্যে একটি অন্যতম হলো"ইলিশ পোলাও"।পোলাও এমনিতেই সবার অনেক বেশি পছন্দ আর তা যদি হয় ইলিশ দিয়ে তাহলেতো লাজাবাব, কোন কথাই হবেনা।আর দেরী না করে ঝটপট শিখে নিন"ইলিশ পোলাও"রান্নার সহজ রেসিপিটি।
ইলিশ পোলাও রান্নার উপকরণসমূহ (Ilish Polao Ingredients):
১. ইলিশ মাছ – ১ টি
২.পোলাও চাল – আধা কেজি
৩.হলুদের গুড়া – আধা চা চামচ
৪.মরিচের গুড়া – আধা চা চামচ
৫.ঘি – ২ চা চামচ
৬.আদা বাটা – ১ টেবিল চামচ
৭. পেঁয়াজ বাটা – আধা কাপ
৭.ধনে বাটা – ১ টেবিল চামচ
৮.দই – ২/৪ চা চামচ
৯.চিনি – ২ চা চামচ
১০. এলাচ – ৩ টা
১১. দারুচিনি – ২ টুকরা
১২. কাঁচা মরিচ – ৬ টা
১৩.লবণ পরিমাণমতো
১৪. রসুন বাটা-২ চা চামচ
ইলিশ পোলাও রান্নার প্রণালী (Ilish Polao Recipe):
- প্রথমে পোলাওয়ের চাল গুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
- মাছ বড় টুকরা করে মাছের পানি ঝরিয়ে হলুদ ও মরিচ দিয়ে মাখিয়ে রাখুন।
- তারপর প্যানে ঘি দিয়ে উপকরনের সব বাটা মসলা ও সামান্য পানিতে কষিয়ে নিন।
- মসলা কষানো হলে তার মধ্যে মাছ, চিনি, দই, লবণ ও ২ কাপ পানি দিয়ে ঢেকে রান্না করুন। পানি শুকিয়ে তেল উপরে উঠলে চুলা থেকে নামিয়ে ফেলুন।
- কাঁচা মরিচ ২ ফালি করে নিন।
- মাছ রান্না হলে হাঁড়ি থেকে শুধু মাছ গুলো তুলে রেখে হাঁড়ির মসলায় চাল ও অন্যান্য উপকরন দিয়ে ২-৩ মিনিট নেড়ে ভেজে নিন। এরপর ৩ কাপ ফুটন্ত পানি দিয়ে ঢেকে কিছুক্ষন পর চুলার আচ কমিয়ে দিন। পোলাও সিদ্ধ ও ঝরঝরা হয়ে এলে চুলা থেকে নামিয়ে ফেলুন।
- পোলাও চুলা থেকে নামাবার ৫ মিনিট আগে হাঁড়ি থেকে অর্ধেক পোলাও তুলে মাছ হাঁড়িতে দিয়ে পোলাও এর উপর সাজিয়ে বাকি অর্ধেক পোলাওদিয়ে ঢেকে রাখুন।হয়ে গেলো ইলিশ পোলাও।
পছন্দনুযায়ী সাজিয়ে পরিবেশন করুন গরম গরম ইলিশ পোলাও (Ilish Polao)।

No comments