শীতের আমেজে পাটিসাপটা পিঠার যথাযথ রেসিপি (Perfect Patishapta Pitha Recipe)
পাটিসাপটা পিঠা বানানোর রেসিপি (Patishapta pitha Recipe)
শীত মানে পিঠা আর পিঠা মানেই পাটিসাপটা।পাটিসাপটা ছাড়া যেন শীতের আমেজ জমেই না।পাটিসাপটা সব সময়ই সব ঋতুতেই সবার অনেক প্রিয়।হাতের কাছের কিছু উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেলুন মজাদার মুখরোচক পাটিসাপটা পিঠা।তাহলে আসুন শিখে নিই পাটিসাপটা পিঠা তৈরীর সবচেয়ে সহজ পদ্ধতি।
পাটিসাপটা পিঠার পুর তৈরী করতে যা যা লাগবে ( Patishapta Pitha Pur Ingredients):
২. তরল দুধ ১ কেজি
৩.চিনি/গুড় ৪ কাপ
৪. এলাচ ৩-৪ টি
৫.সামান্য ময়দা
৬.সামান্য আতপ চালের গুড়া।
৭.সামান্য সুজি
পাটিসাপটা পিঠার জন্য যা যা লাগবে (Patishapta Pitha Ingredients):
১. মিহি ময়দা ১ কাপ
২. সুজি আধা কাপ
৩. চালের গুঁড়া ১ কাপ
৪.আতপ চালের গুড়া ১ কাপ
৫.দুধ ১কাপ
৬.তেল ৪ কাপ।
পাটিসাপটা পিঠার পুর যেভাবে তৈরী করবেন (Patishapta Pitha Pur Recipe):
- প্রথমে দুধগুলো মৃদু আঁচে জ্বাল করে অর্ধেক করে নিতে হবে।
- এরপর জ্বাল করা অর্ধেক দুধের মধ্যে একে একে চিনি/গুড়,নারকেল কোরা,এলাচ,সামান্য ময়দা ও আতপ চালের গুড়া দিয়ে ঘন হওয়া পর্যন্ত নাড়তে থাকুন।
- ঘন হয়ে আসলে মিশ্রনটি ঠান্ডা করুন।
পাটিসাপটা পিঠা যেভাবে তৈরী করবেন (Patishapta Pitha Recipe):
- একটি বাটিতে ময়দা, চালের গুঁড়া আতপ,পানি, চালের গুড়া,সুজি ও তরল দুধ নিয়ে মিশ্রণটি ভালভাবে নেড়ে ৩০ মিনিট রেখে দিন।
- এরপর গরম ননস্টিক প্যানে সামান্য তেল দিয়ে চারদিকে ঘুরিয়ে নিন। তারপর এক কাপ গোলা তাওয়ার উপর দিয়ে চারদিকে ঘুরিয়ে,উপর শুকিয়ে আসলে এক চামচ পুর পিঠার এক ধারে লম্বা করে দিয়ে মুড়িয়ে মুড়িয়ে পিঠা তৈরী করতে হবে।
শীতের আমেজকে জমে তুলুন গরম গরম পাটিসাপটা পিঠার সাথে।

No comments