শীতের আনন্দে সংরক্ষিত নকশি পিঠা/ঝিনুক পিঠা/চিরুনি পিঠা/ফুল পিঠার সবচেয়ে সহজ রেসিপি(Nokshi Pitha/Jhinuk Pitha/Ciruni Pitha/Ful pitha)
নকশি পিঠা/ঝিনুক পিঠা/চিরুনি পিঠা/ফুল পিঠা বানানোর রেসিপি (Nokshi Pitha/Jhinuk Pitha/Ciruni Pitha/Ful pitha Recipe)
পিঠার আনন্দ নিয়ে আসে শীত।হাতের কাছের কিছু সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন অসাধারণ পিঠা""নকশি পিঠা""।নকশি পিঠাকে ঝিনুক পিঠা ও চিরুনি পিঠাও বলা হয়ে থাকে। অনেকে আবার ফুল পিঠাও বলে।নকশি পিঠায় নিজের পছন্দের ডিজাইন করা যায় বিভিন্ন ফুলের নকশাও করা যায়।নকশি পিঠা/ঝিনুক পিঠা/চিরুনি পিঠা রোদে শুকিয়েও দীর্ঘদিন সংরক্ষণ করা যায়।নকশি পিঠা খেতে অনেক মজা ও সুস্বাদু।তাহলে আসুন শিখে নিই মজাদার নকশি পিঠা অথবা চিরুনি পিঠা তৈরীর সহজ রেসিপি।
নকশি/চিরুনি পিঠা তৈরী করতে যা যা লাগবে (Nokshi Pitha / Ciruni pitha Ingredients) :
১.চালের গুঁড়া ২ কাপ
২.এলাচ ২ টি
৩.বেকিং পাউডার ১ চা চামচ
৪.লবন পরিমানমতো
৫.চিনি আড়াই কাপ
৬.পানি ২ কাপ
২.এলাচ ২ টি
৩.বেকিং পাউডার ১ চা চামচ
৪.লবন পরিমানমতো
৫.চিনি আড়াই কাপ
৬.পানি ২ কাপ
নকশি/ঝিনুক পিঠা যেভাবে তৈরী করবেন (Nokshi pitha / Jhinuk pitha Recipe)
১। প্রথমে একটি পাত্রে চিনি ও পানি একসঙ্গে জ্বাল দিয়ে শিরা করে নিতে হবে।
২। এরপর অন্য একটি পাত্রে পানি ফুটিয়ে লবন ও বেকিং পাউডার দিয়ে চালের গুঁড়া কাই করে নিতে হবে।
৩। ঠাণ্ডা হলে হাফ ইঞ্চি পুর করে রুটি বেলে নিতে হবে।তারপর পছন্দমতো ডিজাইন করে কেটে কেটে নকশা করে নিতে হবে অথবা আপনি চাইলে ছাচ দিয়েও বানিয়ে নিতে পারেন।ফুল পিঠার ছাচ বাজারে কিনতে পাওয়া যায়।অতঃপর তা ডুবো তেলে ভাজতে হবে।
৪।ভাজা পিঠা গুলো চিনির শিরায় ভেজাতে হবে।আপনি চাইলে পিঠা গুলো চিনির শিরায় না ভিজিয়ে,শুধু তেলে মুচমুচে করে ভেজে পিঠার উপর চিনি ছিটিয়েও পরিবেশন করতে পারেন।
হয়ে গেল মুখরোচক,মজাদার ও সুস্বাদু নকশি পিঠা,ফুল পিঠা,ঝিনুক পিঠা অথবা চিরুনি পিঠা।


No comments