বর্ষা বৈশাখে রুপালী ইলিশের জনপ্রিয়" সরষে ইলিশ" রান্নার ইজি রেসিপি (Easy Sorse Ilish Recipe)

সরষে ইলিশ রান্নার রেসিপি (Sorse Ilish Recipe)


            "মাছের মধ্যে ইলিশ রাজা
             রুই কাতলা তার প্রজা"
বুঝতেই পারছেন ইলিশ নিয়ে কথা বলছি।এপার বাংলা ওপার বাংলা বাঙালি মাত্রই প্রিয় এই রুপালী ইলিশ । ইলিশ কেনা এবং তা রান্না করে সর্বস্তরের বাঙালির মধ্যে নিয়ে আসে এক উৎসবের আনন্দ । ইলিশ সবার এতো প্রিয় যে বলে শেষ করা যাবেনা । ইলিশের অনেকভাবে রান্না করা যায়, তবে সেগুলোর মধ্যে একটি অন্যতম হলো"সরিষা ইলিশ"।আর দেরী না করে ঝটপট শিখে নিন"সরিষা ইলিশ"রান্নার সহজ রেসিপিটি।




সরষে ইলিশ রান্নার উপকরণ (Sorse Ilish Ingredient): 


১.ইলিশ মাছ ৮/১০ টুকরা
২.সরিষাবাটা পরিমাণমতো
৩.পেঁয়াজবাটা ৮টি
৪.কাঁচা মরিচবাটা ১০টি
৫.আদাবাটা পরিমাণমতো
৬.হলুদ বাটা ১ চা চামচ
৭.জিরাবাটা পরিমাণমতো
৮.লবণ পরিমাণমতো
৯.চিনি সামান্য
১০.সরিষার তেল অল্প পরিমাণ

সরষে ইলিশ রান্নার প্রনালী (Sorse Ilish Recipe):


১। ইলিশ মাছের টুকরো গুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে, তাতে সরিষা বাটা, পেঁয়াজ বাটা ও মরিচ বাটা একসঙ্গে মিশিয়ে মেরিনেট করে রাখুন।

২। এরপর কড়াইতে অল্প পরিমাণ সরিষার তেল ঢেলে আদাবাটা, জিরাবাটা ও হলুদ, আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে মসলাগুলো কষিয়ে নিন।

৩।এরপর তাতে মেরিনেট করা  ইলিশ মাছের গুলো ঢেলে অল্প আঁচে ২০ মিনিট রেখে দিন। রান্না শেষ হওয়ার কিছুক্ষণ আগে মাছের উপর সামান্য পরিমাণ চিনি ( ইচ্ছা হলে) ও সরিষার তেল ছড়িয়ে ২ মিনিট রেখে নামিয়ে ফেলুন।
হয়ে গেল রুপালী ইলিশের জনপ্রিয় খাবার "" সরষে ইলিশ""।

গরম গরম পরিবেশন করুন সুস্বাদু ও মজাদার সরিষা ইলিশ (Sorse Ilish)।

No comments

Powered by Blogger.