সময়ের সবচেয়ে সেরা জনপ্রিয় খাবার"মাংসের কালা ভুনা"রান্নার সবচেয়ে সহজ রেসিপি (Easy Meat Kala Bhuna Recipe)
মাংসের কালা ভুনা রেসিপি (Meat Kala Bhuna Recipe)
তবে গরুর মাংসের কালা ভুনা খেতে একটু বেশি ভালো লাগে।তবে যদি অসুস্থ্যতার কারণে বা অন্য কোন কারণে গরুর মাংস না খাওয়া যায়,তবে কোন আপসোস করবেননা।কেননা যেকোন মাংস দিয়েই একি নিয়মে তৈরী করা যায় কালা ভুনা।
আর দেরি নয় আসুন ঝটপট শিখে ফেলি কালো ভুনা রান্নার সহজ রেসিপি।
মাংসের কালা ভুনা করতে যা যা লাগবে (Meat Kala Bhuna Ingredients):
১.২ কেজি হাড় ছাড়া গরুর মাংস
২. ১/২ চামচ বা মরিচ গুড়া
৩. ১ চামচ হলুদ গুড়া
৪. ১/২ চামচ জিরা গুড়া
৫.১/২ চামচ ধনিয়া গুড়া
৬.১ চাচম পেঁয়াজ বাটা
৭. ২ চামচ রসুন বাটা
৮.১/২ চামচ আদা বাটা
৯. সামান্য গরম মশলা (দারুচিনি, এলাচি)
১০.১/২ কাপ পেঁয়াজ কুঁচি
১১. কয়েকটা কাঁচা মরিচ
১২. পরিমাণ মতো লবণ
১৩. সরিষার তেল।
মাংসের কালা ভুনা যেভাবে করবেন (Meat Kala Bhuna Recipe):
- গরুর মাংস গুলো ভালো করে ধুয়ে একটি চালুনি পাত্রে রেখে পানি ঝরিয়ে নিন।
- তারপর পেঁয়াজ কুঁচি এবং কাঁচা মরিচ বাদে,বাকি সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে মেরিনেট করে নিতে হবে।আপনি চাইলে কালা ভুনার স্বাদ দ্বিগুন করার জন্য রেডিমিক্স কালা ভুনা মসলাও মেরিনেটে ব্যবহার করতে পারেন।কালা ভুনা মসলা বাজারে কিনতে পাওয়া যায়।
- এবার মাখানো মাংসগুলো চুলায় হালকা আঁচ রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে দুই কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে দিন। মাংস সেদ্ধ হতে সময় লাগবে। যদি মাংস সেদ্ধ না হয় তবে আবারো গরম পানি এবং জাল বাড়িয়ে নিন।
- ঝোল শুকিয়ে, মাংস নরম হয়ে গেলে রান্নার পাত্রটি নামিয়ে রাখুন।
- এবার অন্য একটি কড়াই নিয়ে, তাতে তেল গরম করে পেঁয়াজ কুঁচি এবং কাঁচা মরিচ ভাঁজতে থাকুন। সোনালী রং হয়ে আসলো সেই কড়াইতে গরুর মাংস দিয়ে , হালকা আঁচে ভাজতে হবে।
- মাংস কালো হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন, খেয়াল রাখতে হবে যাতে মাংস পুড়ে না যায়।
- সবশেষে কালা ভুনা নামানোর আগে লবণটি চেখে নিন। কালা ভুনার স্বাদ আরো বাড়াতে খাঁটি সরিষার তেল ব্যবহার করুন।হয়ে গেল অনেক টেষ্টি ও মুখরোচক মাংসের কালা ভুনা।
এখন ইচ্ছামত বিরিয়ানি অথবা খিচুড়ির সাথে সাজিয়ে পরিবেশন করুন গরম গরম মাংসের কালা ভুনা।

No comments