জনপ্রিয় মুরগির মাংসের হালিম রান্নার সহজ রেসিপি ( Easy Chicken Halim Recipe)
মুরগির মাংসের হালিম রান্নার রেসিপি (Chicken Halim Recipe)
খাওয়া পাগল বাঙালীর জন্য একটি খুবই জনপ্রিয় খাবার হলো হালিম।মুরগির মাংস দিয়ে খুব সহজেই কিভাবে মুরগির মাংসের হালিম (Chicken Halim) বানাবেন তা আজকে আমি আপনাদেরকে দেখাবো নিচের রেসিপিতে।
মুরগির মাংসের হালিম রান্নার উপকরণ(Chicken Halim Ingredients) :
- পোলাওর চাউল পরিমাণ এক কাপ
- মসুরের ডাল আধা কাপ
- বুটের ডাল আধা কাপ
- মাষকলাইয়ের ডাল আধা কাপ
- মুগের ডাল আধা কাপ
- গম আধা কাপ ও হালিমের মসলা ১ প্যাকেট
- মুরগির মাংস পরিমাণ ৫০০ গ্রাম
- পিঁয়াজ মোটা করে কাটা এক কাপ
- হলুদ গুঁড়ো এক টেবিল চামচ
- মরিচের গুঁড়ো দুই চা চামচ
- ধনিয়া গুঁড়ো এক চা চামচ
- জিরা গুঁড়ো এক চা চামচ
- আদাবাটা এক টেবিল চামচ
- রসুনবাটা দুই চা চামচ
- লবণ স্বাদ অনুযায়ী
- তেল পরিমাণ মতো।
হালিম সাজিয়ে পরিবেশনের উপাদান:
- ধনেপাতা কুচি এক কাপ
- কাঁচা মরিচ কুচি
- এক টেবিল চামচ
- পিঁয়াজ কুচি এক কাপ বেরেস্তা করা
- আদা কুচি এক চামচ
- তেঁতুলের পানি আধা কাপ ঘন করা
- গাজর কুচি দুই টেবিল চামচ
- শসা কুচি আধা কাপ
- লেবুর টুকরো ৫-৬টি
- ঘি এক টেবিল চামচ
- লাল শুকনো মরিচ ভাজা দুই-তিনটি।
মুরগির মাংসের হালিম রান্নার প্রণালি (Chicken Halim Recipe):
১.হালিমের ডাল ও শস্য একরাত্রি ভিজিয়ে রাখতে হবে।
২. পরের দিন ডাল ধুয়ে পানি ঝরিয়ে ব্লেন্ডারে অল্প ব্লেন্ড করে নিতে হবে। ডালগুলো বেশি ব্লেন্ড করা যাবে না।
৩. এরপর পাতিলে পরিমাণমতো তেল দিয়ে তাতে পিঁয়াজ দিয়ে অল্প ভেজে একে একে তাতে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ এবং হালিমের যাবতীয় গুঁড়ো মসলা অর্ধেক এবং সব শেষে মাংসগুলো দিয়ে ভালোভাবে কষাতে হবে।
৪. মাংস কষানো হয়ে গেলে তাতে অল্প পানি দিয়ে চুলোয় ঢেকে রাখতে হবে প্রায় ২০ মিনিট।
৫. ব্লেন্ড করা ডালগুলো গরম পানিতে দিয়ে প্রায় আধঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। রান্না করা মাংসে ভেজানো ডালগুলো দিয়ে চুলোয় রেখে অনবরত নাড়তে থাকতে হবে।
৬. ঘন হয়ে এলে তাতে শসা কুচি, গাজর কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, মরিচ কুচি, বীট লবণ ও অল্প ঘি দিয়ে আবার নাড়তে হবে প্রায় ৫ মিনিট। তৈরি হয়ে গেল মজাদার টেষ্টি মুরগির মাংসের হালিম (Chicken Halim)।

No comments