জিভে জল আসা খাসির আচারি মাংস রান্নার রেসিপি (Khasir Achari Mangso Recipe)
খাসির আচারি মাংস রান্নার রেসিপি (Khasir Achari Mangso Recipe)
খাসির মাংস আর আচার দুইটার নাম শুনলেই যেন জিভে জল চলে আসে।আর এই খাসির মাংস আর আচার দিয়ে যদি তৈরী করা যায় মজার রেসিপি তাহলেতো লাজাবাব।আসুন খাসির মাংস আর আচার দিয়ে তৈরী"খাসির আচারি মাংস"রান্নার রেসিপিটি দেখে নেই।
খাসির আচারি মাংস রান্নার উপকরণ (Khasir Achari Mangso Ingredients):
১.খাসির মাংস দেড় কেজি
২.আম বা জলপাইয়ের আচার ৩ টেবিল চামচ
৩.পেঁয়াজ কুচি ২ কাপ
৪.আদা বাটা ২ টেবিল চামচ
৫.রসুন বাটা ২ চা চামচ
৬.জিরা বাটা ১ চা চামচ
৭.বাদাম বাটা ১ টেবিল চামচ
৮.সরিষা বাটা ১ টেবিল চামচ
৯.মরিচ গুঁড়া ১ টেবিল চামচ
১০.হলুদ গুঁড়া ১ চা চামচ
১১.লবণ পরিমাণমতো
১২.দারুচিনি ৪ টুকরা
১৩.এলাচ ৪টি
১৪.তেজপাতা ৪টি
১৫.মেথি আধা চা চামচ
১৬.তেল ১ কাপ
১৭.কাঁচামরিচ ৫-৬টি
১৮.টকদই আধা কাপ
১৯.চিনি ১ চা চামচ।
খাসির আচারি মাংস রান্নার প্রণালী (Khasir Achari Mangso Recipe):
১.খাসির মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
২.এরপর তাতে সব বাটা মশলা, গুঁড়া মসলা, টকদই ও লবণ দিয়ে মাখিয়ে ১ ঘণ্টা রাখতে হবে।
৩.তেল গরম করে মেথি ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ বাদামি করে ভেজে মাখানো খাসির মাংস দিয়ে কষাতে হবে।
৪.খাসির মাংসগুলো কয়েকবার কষিয়ে পরিমাণমতো গরম পানি দিয়ে রান্না করতে হবে।
পানি শুকিয়ে গেলে কাঁচামরিচ, চিনি, আচার দিয়ে মাংস ভুনা ভুনা করে নামাতে হবে।
হয়ে গেলো সুস্বাদু জিভে জল আসা খাসির মাংস দিয়ে তৈরী খাসির আচারি মাংস (Khasir Achari Mangso)।

No comments