উৎসবের আনন্দে টক ঝাল মিষ্টি মাটন কোরমা রান্নার সহজ রেসিপি (Easy Mutton Korma Recipe)

মাটন কোরমা রান্নার রেসিপি (Mutton Korma Recipe)


ঝালের মাঝে একটু মিষ্টি না হলে যেন তৃপ্তিই আসেনা।তাই আমাদের আজকের রেসিপি খাসির মাংস দিয়ে টক ঝাল মিষ্টি মাটন কোরমা।এটি রান্না করা যায় খুবই কম সময়ে এবং খুব সহজেই।আসুন দেরি না করে ঝটপট মাটন কোরমা (Mutton Korma)রান্নার রেসিপিটি দেখে নেই।

মাটন কোরমা রান্নার প্রয়োজনীয় উপকরণসমুহ (Mutton Korma Ingredients):


১.খাসির মাংস -এক কেজি
২.আদাবাটা -এক টেবিল চামচ
৩.দারচিনি বড় -চার টুকরা
৪.তেজপাতা -দুটি
৫.লবণ -দুই চা চামচ
৬.ঘি -আধা কাপ
৭.কাঁচা মরিচ -আটটি
৮.কেওড়া -দুই টেবিল চাম
৯.তরল দুধ -দুই টেবিল চামচ
১০.পেঁয়াজবাটা -সিকি কাপ
১১.রসুনবাটা -দুই চা চামচ
১২.এলাচি -চারটি
১৩.টক দই -আধা কাপ
১৪.চিনি -চার চা চামচ
১৫.দেশি পেঁয়াজকুচি -আধ কাপ
১৬.লেবুর রস -এক টেবিল চামচ
১৭.জাফরান -আধা চা চামচ, (দুই টেবিল চামচ তরল দুধে ভিজিয়ে ঢেকে রাখুন)

মাটন কোরমা রান্নার প্রণালি (Mutton Korma Recipe):


  • প্রথমে খাসির মাংস টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। 
  • তারপর সব বাটা মসলা, গরম মসলা, টক দই, সিকি কাপ ঘি ও লবণ দিয়ে মেখে ম্যারিনেট করে রাখুন।
  • এবার একটি প্যানে তেল দিয়ে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে কিছুসময় রান্না করুন।
  • এবার সামান্য পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে আরো কিছুক্ষণ রান্না করুন।পানি অর্ধেক টেনে গেলে কেওড়া ও কাঁচা মরিচ দিয়ে আবার হালকা নেড়ে ঢেকে দিন। 
  • ১৫ থেকে ২০ মিনিট পর পাশের চুলায় বাকি ঘি গরম করে পেঁয়াজকুচি সোনালি রং করে ভেজে মাংসের হাঁড়িতে দিয়ে বাগার দিন।
  •  তারপর চিনি দিয়ে নেড়ে ঢেকে দিন। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দুধে ভেজানো জাফরান ওপর থেকে ছিটিয়ে দিয়ে আরও পাঁচ মিনিট ঢেকে রাখুন। 
  • তারপর ঢাকনা খুলে লেবুর রস দিয়ে হালকা নেড়ে আঁচ একেবারে কমিয়ে তাওয়ার ওপর ঢেকে প্রায় ২০ মিনিট থেকে আধা ঘণ্টার মতো দমে রাখুন। 
  • যখন কোরমা মাখা মাখা হয়ে বাদামি রং হবে এবং মসলা থেকে তেল ছাড়া শুরু করবে, তখন নামিয়ে পরিবেশন করুন গরম টেস্টি খাসির মাংসের কোরমা (Khasir Mangser Korma)।

No comments

Powered by Blogger.