ঝটপট খাসির মাংসের কালিয়া রান্নার সবচেয়ে সহজ রেসিপি (Khasir Mangser Kalia Recipe)

খাসির মাংসের কালিয়া রান্নার রেসিপি (Khasir Mangser Kalia Recipe)


খাওয়া পাগল বাঙালীদের জন্য খাসির মাংসের অসাধারণ একটি রেসিপি মাটন কালিয়া (Mutton Kalia)।খাসির মাংস দিয়ে অনেক সুস্বাদু ও মজাদার কালিয়া বানানো যায়।গরম গরম খাসির মাংসের কালিয়া রুটি , পরোটা ,পোলাও,খিচুড়ি দিয়ে খেতে খুব মজা লাগে।
তবে দেরি আসুন ঝটপট খাসির মাংসের কালিয়া রান্নার রেসিপিটি দেখে নেই।


খাসির মাংসের কালিয়া রান্নার উপকরণ (Khasir Mangser Kalia Ingredients):


১.খাসির মাংস ২ কেজি
২.আদা বাটা ২ টেবিল চামচ
৩.রসুন বাটা ১ টেবিল চামচ
৪.লবণ আন্দাজমত
৫.তেল ১ কাপ
৬.মরিচ গুঁড়ো ২ টেবিল চামচ
৭.হলুদ গুঁড়ো ১ চা চামচ
৮.পেঁয়াজ ১/২ কেজি
৯.টক দই ১/২ কাপ
১০.টমেটো পেস্ট ১/৪ কাপ
১১.এলাচ ৬ টি
১২.দারুচিনি ২ টুকরা
১৩.জিরা ১ চা চামচ পেস্ট করা
১৪.কাঁচা মরিচ ৮ থেকে ১০ টি

খাসির মাংসের কালিয়া রান্নার প্রণালী (Khasir Mangser Kalia Recipe):


১.প্রথমে খাসির মাংস গুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

২.খাসির মাংসের সাথে আদা ,রসুন ও লবণ মাখিয়ে ৫-৬ ঘণ্টা ম্যারিনেট করে  রাখুন।

৩.তেল গরম করে পেঁয়াজ বেরেস্তা করে মাংস দিয়ে কষাতে হবে । পেঁয়াজ বেরেস্তা মাংসের সাথে মিশে গেলে বাকি সব দিয়ে দিতে হবে ।

৪.খাসির মাংস গলে তেল উপরে উঠে আসলে কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিতে হবে ।

গরম গরম খাসির মাংসের কালিয়া রুটি , পরোটা ,পোলাও,খিচুড়ি দিয়ে খেতে খুব মজা লাগে।

No comments

Powered by Blogger.