সংরক্ষিত খোসাসহ কাঁচা আমের আচার তৈরীর রেসিপি (Kaca Amer Achar Recipe)


খোসাসহ কাঁচা আমের আচার তৈরীর রেসিপি (Kaca Amer Achar Recipe)


আচারের কথা শুনলেই মুখে জল চলে আসে।
আর সামনেই গ্রীষ্মকাল,আমের ভরা মৌসুম।আর এই মৌসুমে আমের রকমারি আচার বানানো হয়।আজকে আমরা খোসাসহ কাচা আম দিয়ে কিভাবে খুব সহজেই মুখে জল আসা আচার বানানো যায় সেই রেসিপিটিই দেখাবো।




খোসাসহ কাঁচা আমের আচার তৈরীর উপকরণ (Kaca Amer Achar Ingredients):


১.কাঁচা আম – ১/২ কিলো
২.পাঁচ ফোড়ন – ১ চা চামচ (১ টেবিল চামচ ভিনেগার দিয়ে এটির পেস্ট তৈরী করুন)
৩.চিনি – ৪ টেবিল চামচ বা আপনার স্বাদ মত
৪.লাল মরিচের গুড়া – ১ চা চামচ
৫.হলুদের গুড়া – ১/৪ চা চামচ
৬.জিরার গুড়া – ১ চা চামচ
৭.রসুন -৪/৫ টি (কুচানো )
৮.সরিষার তেল -১/২ কাপ
৯.সাদা ভিনেগার -১/২ কাপ
১০.লবন -২ চা চামচ বা আপনার স্বাদ মত

খোসাসহ কাঁচা আমের আচার তৈরীর প্রণালী (Kaca Amer Achar Recipe):


১.প্রথমে আমগুলো ভালোভাবে ধুয়ে কিচেন টাওআল দিয়ে মুছে নিন যেন আমের গায়ে পানি না থাকে।

২.তারপর আমগুলা খোসা সহ ছোট কিউব করে কাটুন।

৩.প্যান এ মাঝারি আঁচে তেল গরম করে তাতে রসুন কুচি দিয়ে ৩০ সেকেন্ড নাড়ুন।
তারপর আমের টুকরাগুলো দিয়ে কিছু সময় নাড়ুন।

৪. তারপর সব উপকরণ একের পর
এক দিয়ে আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দিয়ে ১৫ মিনিট বা আম সিদ্ধ
না হওয়া পর্যন্ত রান্না করুন।তারপর চুলা থেকে নামিয়ে আচার ঠান্ডা করে পরিবেশন করুন।

আপনি এটি কাচের বোয়ামে সংরক্ষণ করতে পারেন ।(সংরক্ষণ করার আগে অবশ্যই আচার
ঠাণ্ডা করে নিতে হবে )।

No comments

Powered by Blogger.