সুস্বাদু চিকেন টমেটো স্যুপ তৈরীর রেসিপি ( Chicken Tomato Soup Recipe)
চিকেন টমেটো স্যুপ তৈরীর রেসিপি (Chicken Tomato Soup Recipe)
স্যুপের নাম শুনলে অনেকে মুখ ফিরিয়ে নেন।কিন্তু আজকে আমি আপনাদের নিকট এমন একটি স্যুপের রেসিপি তুলে ধরবো যা আপনারা একদিন রান্না করে খেলে বুঝবেন কত টেস্টি।একদম মুখে লেগে থাকবে।
দেরি না করে আজই ঝটপট কোন ঝামেলা ছাড়াই তৈরী করে ফেলুন চিকেন ও সবজি দিয়ে রুচিশীল চিকেন টমেটো স্যুপ (Chicken Tomato soup)
দেরি না করে আজই ঝটপট কোন ঝামেলা ছাড়াই তৈরী করে ফেলুন চিকেন ও সবজি দিয়ে রুচিশীল চিকেন টমেটো স্যুপ (Chicken Tomato soup)
চিকেন টমেটো স্যুপ তৈরীর প্রয়োজনীয় উপকরণসমূহ ( Chicken Tomato Soup Ingredients):
১.টমেটো (ছোট কিউব) - ১ কাপ
২.চিকেন স্টক - ৫ কাপ
৩.পেঁয়াজ কুচি - ১/২ কাপ
৪.কাঁচামরিচ কুচি - ১ টেবিল চামচ
৫.আদা কুচি - ১ চা চামচ
৬.রসুন কুচি - ১ চা চামচ
৭.ধনেপাতা কুচি - ২ টেবিল চামচ
৮.কর্ণফ্লাওয়ার - ২ টেবিল চামচ
৯.গোলমরিচ গুঁড়া - ১/২ চা চামচ
১০.টমেটো সস - ৩ টেবিল চামচ
১১.সয়াসস - ১ চা চামচ
১২.লেবুর রস - ১ টেবিল চামচ
১৩.ডিম (ফেটানো) - ১টি
১৪.অলিভ অয়েল - ২ টেবিল চামচ
১৫.টেস্টিং সল্ট - সামান্য
১৬.চিনি - ১ চা চামচ
১৭.লবণ - স্বাদমতো
২.চিকেন স্টক - ৫ কাপ
৩.পেঁয়াজ কুচি - ১/২ কাপ
৪.কাঁচামরিচ কুচি - ১ টেবিল চামচ
৫.আদা কুচি - ১ চা চামচ
৬.রসুন কুচি - ১ চা চামচ
৭.ধনেপাতা কুচি - ২ টেবিল চামচ
৮.কর্ণফ্লাওয়ার - ২ টেবিল চামচ
৯.গোলমরিচ গুঁড়া - ১/২ চা চামচ
১০.টমেটো সস - ৩ টেবিল চামচ
১১.সয়াসস - ১ চা চামচ
১২.লেবুর রস - ১ টেবিল চামচ
১৩.ডিম (ফেটানো) - ১টি
১৪.অলিভ অয়েল - ২ টেবিল চামচ
১৫.টেস্টিং সল্ট - সামান্য
১৬.চিনি - ১ চা চামচ
১৭.লবণ - স্বাদমতো
স্টকের তৈরীর জন্য প্রয়োজনীয় উপকরণ:
চিকেন (ছোট কিউব) - ১ কাপ
পানি - ১০ কাপ
আদা+রসুন বাটা - ১/২ চা চামচ করে
সয়াসস - ১ টেবিল চামচ
লবণ - ১ চা চামচ
পানি - ১০ কাপ
আদা+রসুন বাটা - ১/২ চা চামচ করে
সয়াসস - ১ টেবিল চামচ
লবণ - ১ চা চামচ
চিকেন টমেটো স্যুপ তৈরীর প্রণালী ( Chicken Tomato Soup Recipe):
১.একটি বড় পাত্রে স্টকের সব উপকরণ দিয়ে ফুটাতে হবে। পানি শুকিয়ে অর্ধেক হলে নামাতে হবে। পানি ছেঁকে চিকেন আলাদা রাখতে হবে। আধা কাপ পরিমাণ স্টকে কর্ণফ্লাওয়ার গুলিয়ে রাখতে হবে।
২. প্যানে তেল গরম করে পেঁয়াজ, আদা, রসুন কুচি ১ মিনিট ভেজে তাতে টমেটো কিউব, তুলে রাখা চিকেন, টমেটো সস দিয়ে আরও ২-৩ মিনিট ভেজে স্টক ঢেলে দিতে হবে।
৩. বলক এলে লবণ, চিনি, টেস্টিং সল্ট, সয়াসস, গোলমরিচ গুঁড়া ও কাঁচামরিচ কুচি দিয়ে ফুটাতে হবে।
৪. গুলানো কর্ণফ্লাওয়ার দিয়ে নাড়তে হবে।
৫. ঘন হয়ে এলে একটু একটু করে ডিম দিয়ে দ্রুত নাড়তে হবে।
লেবুর রস ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুণ চিকেন টমেটো স্যুপ (Chicken Tomato Soup)।

No comments