গাজরের স্যুপ তৈরীর সবচেয়ে সহজ রেসিপি ( Easy Carrots Soup Recipe)
গাজরের স্যুপ তৈরীর রেসিপি (Carrots Soup Recipe)
স্যুপের নাম শুনলে অনেকে মুখ ফিরিয়ে নেন।কিন্তু আজকে আমি আপনাদের নিকট এমন একটি স্যুপের রেসিপি তুলে ধরবো যা আপনারা একদিন রান্না করে খেলে বুঝবেন কত টেস্টি।একদম মুখে লেগে থাকবে।
দেরি না করে আজই ঝটপট কোন ঝামেলা ছাড়াই তৈরী করে ফেলুন চিকেন ও সবজি দিয়ে রুচিশীল গাজরের স্যুপ (Carrots soup)।
গাজরের স্যুপ তৈরীর প্রয়োজনীয় উপকরণ (Carrots Soup Ingredients):
১.গাজর কুচি ২৫০ গ্রাম
২.পেঁয়াজ কুচি সিকি কাপ
৩. মাখন সিকি কাপ
৪.মরিচগুঁড়া ২ চা চামচ
৫.ধনেগুঁড়া সিকি চা চামচ
৬.গরম মসলা গুঁড়া আধা চা চামচ
৭. লবঙ্গ গুঁড়া সিকি চা চামচ
৮. এলাচ গুঁড়া সিকি চা চামচ
৯.ক্রিম আধা কাপ
১০. ভেজিটেবল স্টক ৩ কাপ
১১.লবণ স্বাদমতো
১২.পুদিনা পাতাকুচি এক টেবিল চামচ।
গাজরের স্যুপ তৈরীর প্রণালী (Carrots Soup Recipe):
২.পানিটা শুকিয়ে ১ কাপ পরিমাণ থাকা অবস্থায় নামিয়ে নিন। শুধু পানিটা ছেঁকে নিলেই হল ভেজিটেবল স্টক।
রয়ে যাওয়া সবজি অন্য যেকোনো খাবারে ব্যবহার করতে পারেন।
৩. প্যানে মাখন গরম করে নিন। তাতে পিঁয়াজকুচি দিয়ে হালকা বাদামী করে ভাজতে হবে।
৪. এবার গাজরকুচি দিয়ে আবার কিছু সময় ভাজতে হবে। গাজর ভাজা হলে তাতে মরিচগুঁড়া, লবঙ্গগুঁড়া, ধনেগুঁড়া, এলাচগুঁড়া, গরম মসলাগুঁড়া মিশিয়ে নাড়তে থাকুন। মিনিট দুয়েক পরে ভেজিটেবল স্টক ও লবণ মিশিয়ে অল্প আঁচে ২০ মিনিট রান্না করুন।
এবার স্যুপের ওপর পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুণ গরম গরম গাজরের স্যুপ (Carrots Soup)

No comments