পৃথিবীর সবথেকে সহজ পদ্ধতিতে এবং কম সময়ে খাসি /পাঠাঁর মাংসের সাদা কোরমা রান্নার রেসিপি ( Easy Mutton Korma Recipe)

খাসি /পাঠাঁর মাংসের সাদা কোরমা রান্নার রেসিপি (Mutton Korma Recipe)


উৎসবের আমেজে খুবই সহজ পদ্ধতিতে রান্না করুন খাসি/পাঠাঁর মাংসের সাদা কোরমা।
হাতের কাছের সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এবং খুব কম সময়ে রান্না করা যায় এই খাসি/পাঠাঁর মাংসের সাদা কোরমা।আর দেরী না করে পৃথিবীর সব থেকে সহজ পদ্ধতিতে ও কম সময়ে খাসি/পাঠার মাংসের কোরমা রান্নার রেসিপিটি দেখে নিন।




খাসি /পাঠাঁর মাংসের সাদা কোরমা রান্নার উপকরণ (Mutton Korma Ingredients):


১.পাঁঠা / খাসির মাংস – ৫০০ গ্রাম
২.টকদই – ২০০ গ্রাম
৩.মাঝারি সাইজের পেঁয়াজ বাটা – ৪টা
৪.রসুন বাটা – ১ টেবিল চামচ
৫.আস্ত দারচিনি – ৪/৫ টা
৬.ছোট এলাচ – ৫/৬ টা
৭.লবঙ্গ – ৫/৬ টা
৮.তেজপাতা – ২/৩ টা
৯.লবণ – পরিমাণমতো
১০চিনি – ১ চা চামচ
১১.ঘি – ১০০ গ্রাম

খাসি /পাঠাঁর মাংসের সাদা কোরমা রান্নার প্রণালী (Mutton Korma Recipe):



  • সব উপকরণ দিয়ে মাংসগুলো ৫/৬ ঘন্টা মেরিনেট করে রাখুন| 

  • তারপর কড়াইতে ঘি দিন | ঘি গরম হওয়ার আগেই মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিন | 

  • ঢাকনা দিয়ে ঢেকে টিমা আঁচে মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন |পানি সাধারণত দরকার হয় না‚ যদি দরকার হয় তাহলে অবশ্যই পানি গরম করে দেবেন |পানি শুকিয়ে ঘি বেরিয়ে এলে মাংস চুলা থেকে নামিয়ে নিন |

হয়ে গেলো মজাদার ও সুস্বাদু খাসি /পাঠাঁর মাংসের সাদা কোরমা (Mutton Korma)।এখন পোলাও বিরিয়ানি ফ্রাইড রাইস ইত্যাদির সাথে সাজিয়ে ইচ্ছামত সাজিয়ে পরিবেশন করুন গরম গরম খাসি /পাঠাঁর মাংসের সাদা কোরমা (Mutton Korma)।

No comments

Powered by Blogger.