বুটের ডালে গরুর মাংস রান্নার ঝাজালো রেসিপি (Buter Dal Gorur Mangso Spicy Recipe)
বুটের ডালে গরুর মাংস রান্নার ঝাজালো রেসিপি (Buter Dal Gorur Mangso Recipe)
গরুর মাংস এমনিতেই অনেক সুস্বাদু,আর তার মধ্যে যদি দেওয়া যায় বুটের ডাল তাহলেতো লা জাবাব কোন কথাই হবেনা।আজ আমি আপনাদের নিকট বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্নার এমন একটি ঝাজালো রেসিপি নিয়ে আসছি,যা খেলে আপনার মুখে লেগে থাকবে।কিছুতেই ভুলতে পারবেন না।
আসুন দেখে নেই মুখে লেগে থাকা সেই ঝাজালো রেসিপিটি।
বুটের ডালে গরুর মাংস রান্নার উপকরণ (Buter Dal Gorur Mangso Ingredients):
১.গরুর মাংস আধা কেজি
২.বুটের ডাল আধা কেজি
৩.পেঁয়াজ কুচি বড় তিনটে (দুইটা দিয়ে বেরেস্তা বানিয়ে নিতে হবে)
৪.গরম মসলা (৩/৪টা এলাচি, ২/৩টা এক ইঞ্চির দারুচিনি)
৫. আদা বাটা দেড় টেবিল চামচ
৬. রসুন বাটা দেড় টেবিল চামচ
৬.কাঁচামরিচ ৩/৪টা (ঝাল বুঝে)
৭. মরিচ গুড়া হাফ চা চামচ (ঝাল বুঝে)
৮. হলুদ গুড়া এক চা চামচের কম
৯. জিরা গুড়া আধা চা চামচ (না দিলেও সমস্যা নাই)
১০.দুই চামচ সিরকা
১১. লবণ পরিমাণমতো
১২. সয়াবিন তেল
১৩. পানি পরিমাণমতো
বুটের ডালে গরুর মাংস রান্নার রেসিপি (Buter Dal Gorur Mangso Recipe):
- মাংস স্লাইস করে কাটা অথবা পছন্দমতো ছোট আকৃতির টুকরো করে নিন। এই ধরনের রান্নায় মাংসের হাড় না নেয়াই ভাল।
- ডাল ধুয়ে একটা পাত্রে ভিজিয়ে রাখুন।
- এবার চুলায় পাত্র দিয়ে তাতে তেল দিন। তেল গরম হলে,পেঁয়াজ কুচি বেরেস্তা করে রাখুন।বাকি তেলে পেঁয়াজ কুচি, গরম মশলা (এলাচি, দারুচিনি) ও কাঁচা মরিচ দিয়ে ভাল করে ভেজে পেঁয়াজ কুচিগুলো হলদে করে নিতে হবে।
- এবার সেখানে আদা, রসুন বাটা দিয়ে আরো কিছুক্ষণ ভেজে তাতে এক কাপ পানি দিতে হবে। কিছুক্ষণ কষানোর পর মরিচ গুড়া, হলুদ গুড়া ও জিরা গুড়া দিয়ে ভাল করে কষিয়ে নিন। এবার গরুর মাংস দিয়ে দিন।
- মাঝারি আঁচে কিছুক্ষণ রান্নার পর দেড় কাপ পানি এবং সিরকা দিয়ে দিন। এবার ঢাকনা দিয়ে মিনিট ১৫/২০ রাখুন। মাঝে মাঝে নেড়ে দিন।
- এখন বুটের ডাল দিয়ে মাংসের সঙ্গে ভাল করে মিশিয়ে নিন। দেড়/দুই কাপ পানি দিয়ে ঢাকনা দিন। ১৫/২০ মিনিট পর দেখুন ডাল নরম হয়ে গেছে এবং ঝোল মাখা মাখা হয়ে এসেছে।
- সব ঠিক থাকলে বেরেস্তা ছিটিয়ে দিন।হয়ে গেল সুস্বাদু বুটের ডালে গরুর মাংস (Buter Dal Gorur Mangso)।
এখন পরোটা,নান রুটি ইত্যাদির সাথে পরিবেশন করুন গরম গরম বুটের ডালে গরুর মাংস (Buter Dal Gorur Mangso)।

No comments