জিভে জল আসা মজাদার কাঁচা মিঠা আমের সালাদ রেসিপি (Kacha Mitha Amer Salad )
কাঁচা মিঠা আমের সালাদ (Kacha Mitha Amer Salad Recipe)
কাঁচা মিঠা আমের সালাদ এর জন্য প্রয়োজনীয় উপকরণ (Kacha Mitha Amer Salad Ingredients):
১. কাঁচা মিঠা আম ১ টি
২.শশা কুচানো ১ কাপ
৩.টমেটো ১ টি (কেটে দানা বাদ দিয়ে ধুয়ে নিতে হবে)
৪.আপেল ১ টি
৫.পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ
৬.ধনেপাতা কুচি ১ চা চামচ
৭.পুদিনা পাতা কুচি ১ চা চামচ
৮.লেবুর রস ২ টেবিল চামচ
৯.চিনি ১ টেবিল চামচ
১০.লবণ স্বাদমতো
কাঁচা মিঠা আমের সালাদ এর প্রণালী (Kacha Mitha Amer Salad Recipe):
১। আম, শশা, আপেল, টমেটো ধুয়ে কুচি করে নিতে হবে।
২। একটি কাঁচের বাটিতে উপরের সব উপকরন দিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে কিছুখন ফ্রিজে রাখতে হবে।
৩। কাবাব, রোল, টিকিয়া, পরোটার সঙ্গে পরিবেশন করুন মজাদার মিঠা আমের আচার।

No comments