মজাদার পাকা আমের লাচ্ছির একটি সহজ রেসিপি ( Easy Ripe Mango Lacchi Recipe)

পাকা আমের লাচ্ছি (Ripe Mango Lacchi)


আম হচ্ছে ফলের রাজা।আম পছন্দ করেন না এমন বাঙালী পাওয়া খুবই দুষ্কর।আর প্রিয় আম দিয়ে যদি হয় প্রিয় লাচ্ছি তাহলেতো কথাই নেই।
তাই আজ আমি আম প্রেমিকদের জন্য নিয়ে এসেছি একটি খুবই সহজ এবং কম সময়ের রেসিপি।পাকা আমের লাচ্ছি (Ripe Mango Lacchi)।আসুন রেসিপিটি দেখে নেই।



পাকা আমের লাচ্ছি জন্য প্রয়োজনীয় উপকরণ(Ripe Mango Lacchi Ingredients):


১.পাঁকা আম ১টা
২.চিনি ১ টেবিল চামচ
৩.মিষ্টি দই ১ কাপ
৪.পেস্তা বাদাম ২/৩টা (কুচি করা)
৫.এলাচ গুঁড়ো ১ চিমটি

পাকা আমের লাচ্ছি এর প্রণালী (Ripe Mango Lacchi Recipe):


১।আম ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে আঁটি বের করে নিন।

২। ব্লেন্ডারে আম ব্লেন্ড করে নিয়ে কাঁচের বাটিতে ঢেলে ফেলুন। এবারে দই, চিনি আর বরফ কুচি একসঙ্গে ব্লেন্ড করে নিন।

৩। দইয়ের মিশ্রণে আম ঢেলে আরও একবার পুরোটা একসঙ্গে ব্লেন্ড করে ফেলুন।

৪। সবশেষে গ্লাসে ঢেলে এলাচ গুঁড়ো ও পেস্তা বাদাম ছড়িয়ে পরিবেশন করুন পাকা আমের লাচ্ছি (Ripe Mango Lacchi)।

No comments

Powered by Blogger.