ঘরোয়া পদ্ধতিতে স্বাস্থ্যকর চকলেট আইসক্রীম তৈরীর সবচেয়ে সহজ রেসিপি (Easy Chocolate Ice-cream Recipe)
চকলেট আইসক্রীম তৈরীর রেসিপি ( Chocolate Ice-cream Recipe)
চকলেট আইসক্রিম পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছে। ছোট থেকে বড় সবারই পছন্দের তালিকায় আইসক্রিম থাকবেই। এটি খুব সহজেই ঘরে বসে তৈরি করা যায়।এবং তা হবে স্বাস্থ্যকর,স্বাস্থ্য নিয়ে আর থাকবেনা কোন দুশ্চিন্তা।তবে আর দেরি কেন? ঘরে বসে খুব সহজেই অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলুন আপনার পছন্দের চকলেট আইসক্রিম (Chocolate Ice-cream)। আসুন জেনে নেই রেসিপি।
চকলেট আইসক্রীম তৈরীর উপকরণ ( Chocolate Ice-cream Ingredients):
১.গুঁড়া দুধ ২ কাপ
২.পানি আড়াই কাপ
৩.চিনি ২ টেবিল-চামচ
৪.চকলেটের দুটি ছোট বার
৫.ক্রিম ১ টিন
৬.ওভালটিন ৩ টেবিল-চামচ
৭.তরল গ্লুকোজ ১ চা-চামচ
৮.কনডেন্সড মিল্ক আধা টিন
৯.জেলাটিন গোলানো ২-৩ টেবিল-চামচ
১০.সিএমসি পাউডার গোলানো ১ টেবিল-চামচ
১১.কর্নফ্লাওয়ার ১ টেবিল-চামচ।
চকলেট আইসক্রীম তৈরীর প্রণালী ( Chocolate Ice-cream Recipe):
২।মিশ্রণ প্যানে ঢেলে চকলেট দিয়ে জ্বাল দিন। ঘন হয়ে উঠলে নামিয়ে তরল গ্লুকোজ মেলাতে হবে।
৩।কিছুটা ঠান্ডা হওয়ার পর সিএমসি ও জেলাটিন গোলা মেলাতে হবে। ঠান্ডা হওয়ার পর ক্রিম মিলিয়ে বিট করতে হবে।
৪।মিশ্রণটি ডিপ ফ্রিজে ২ ঘণ্টা রেখে জমাতে হবে। দুই ঘণ্টা পর পর বের করে বিট করতে হবে চার-পাঁচবার।
৫।শেষের বার মেরাং বানিয়ে একসঙ্গে মিলিয়ে জমাতে হবে।
(২টি ডিমের সাদা অংশ ও গুঁড়া চিনি ২ টেবিল-চামচ একসঙ্গে বিট করে মেরাং বানাতে হবে)।
৬।মিলিয়ে চূড়ান্তভাবে জমাতে হবে। ৫ থেকে ৬ ঘণ্টা জমার পর পুরোপুরি চকলেট আইসক্রীম হবে ( Chocolate Ice-cream)।
হয়ে গেল মজাদার স্বাদে প্রিয় চকলেট আইসক্রিম (Chocolate Ice-cream)।

No comments