দুধ দিয়ে মসলা চা তৈরীর দারুন একটি রেসিপি (Milk tea with Spice Recipe)

দুধ দিয়ে মসলা চা তৈরীর রেসিপি (Milk tea with Spice Recipe)


কাজের চাপে অথবা দুশ্চিন্তায় মাথাটা ভিষণ ধরে আছে?কিংবা টিপটিপ বৃষ্টি পড়ছে?অথবা বন্ধুের আড্ডায় চা তো হবেই হবে।
আজ আমি আপনাদের নিকট এমন একটি চা এর রেসিপি নিয়ে এসেছি যা শুধু আপনার মস্তিস্ককে সতেজই করবেনা বরং আপনাকে প্রশংসারও যোগ্য করবে।দেরী না করে এখনই তৈরী করে ফেলুন ঝটপট দুধ দিয়ে মসলা চা তৈরী (Milk tea with Spice)।


দুধ দিয়ে মসলা চা তৈরীর প্রয়োজনীয় উপকরণ (Milk tea with Spice Ingredients ):


১.পানি-৩ কাপ
২.দুধ-১/২ কাপ
৩.এলাচ -৪ টি
৪.দারুচিনি - ১ টুকরা
৫.গোলমরিচ -৪ গোটা
৬.লবঙ্গ -৩ টি
৭.মিষ্টি জিরা- সামান্য
৮.তুলসী পাতা-৫ টি
৯.চিনি - পরিমানমত
১০.আদা - ছোট এক টুকরা
১১.চা পাতা-১ চা চামচ

দুধ দিয়ে মসলা চা তৈরীর প্রণালী (Milk tea with Spice Recipe):


  • প্রথমে চুলায় পানি দিয়ে তাতে আদা,এলাচ,দারুচিনি,গোলমরিচ,মিষ্টি জিরা,লবঙ্গ দিয়ে সিদ্ধ করুন।আদা,এলাচ থেঁতো করে দিবেন।পানি ফুটে উঠলে চা পাতা দিন।

  • লাল রঙ হলে তাতে দুধ দিন,তুলসী পাতা দিন।৩ মিনিট পর চিনি দিন। আরও ১ মিনিট ফুটিয়ে ছেঁকে পরিবেশন করুন গরম গরম দুধ দিয়ে মসলা চা (Milk tea with Spice)  ।

No comments

Powered by Blogger.