মজাদার স্বাদে রুচিশীল চিকেন ভেজিটেবল স্যুপ তৈরীর সহজ রেসিপি ( Easy Chicken Vegetables soup Recipe)
চিকেন ভেজিটেবল স্যুপ তৈরীর রেসিপি (Chicken Vegetables soup Recipe)
স্যুপের নাম শুনলে অনেকে মুখ ফিরিয়ে নেন।কিন্তু আজকে আমি আপনাদের নিকট এমন একটি স্যুপের রেসিপি তুলে ধরবো যা আপনারা একদিন রান্না করে খেলে বুঝবেন কত টেস্টি।একদম মুখে লেগে থাকবে।
দেরি না করে আজই ঝটপট কোন ঝামেলা ছাড়াই তৈরী করে ফেলুন চিকেন ও সবজি দিয়ে রুচিশীল চিকেন ভেজিটেবল স্যুপ (Chicken Vegetables soup)
চিকেন ভেজিটেবল স্যুপ তৈরীর জন্য যা যা প্রয়োজন (Chicken Vegetables soup Ingredients):
১.স্টক ১০-১২ কাপ
২.তেল ১ টেবিল চামচ
৩. লবণ পরিমাণমতো
৪. মুরগির বুকের মাংস দুই টুকরা
৫.সয়াসস ১ টেবিল চামচ
৬. কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ
৭.টেস্টিং সল্ট আধা চা চামচ
৮. চিনি ১ চা চামচ
৯.সবজি ২ কাপ
১০.গাজর প্রয়োজনমতো।
১১. বরবটি প্রয়োজনমতো।
১২.ফুলকপি প্রয়োজনমতো।
১৩. বাঁধাকপি প্রয়োজনমতো।
চিকেন ভেজিটেবল স্যুপ যেভাবে তৈরী করবেন (Chicken Vegetables soup Recipe):
মুরগির স্টক তৈরি :
প্রথমে মুরগির স্টক তৈরী করে নিতে হবে তারপর স্যুপ বানাতে হবে।
একটি ছোট মুরগির হাড় নিয়ে ১০-১২ কাপ পানিতে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। পানি শুকিয়ে অর্ধেক হলে নামিয়ে ছেঁকে নিতে হবে। এভাবে তৈরি হবে মুরগির স্টক।
সুপ তৈরিঃ
১.মাংস মিহি করে কেটে সয়াসস দিয়ে মাখিয়ে রাখতে হবে প্রায় ১০ মিনিট।
২.সবজি ধুয়ে পাতলা গোল করে কাটতে হবে।
৩. কর্নফ্লাওয়ার স্টক দিয়ে গুলিয়ে নিতে হবে।
৪. গরম স্টকে তেল-লবণ মাখানো মাংস দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করতে হবে, কর্নফ্লাওয়ার গুলানো দিয়ে নাড়তে হবে।
৫.একে একে সবজি দিতে হবে। বরবটি আগে দিয়ে সিদ্ধ করতে হবে। টেস্টিং সল্ট ও চিনি দিয়ে নামিয়ে নিতে হবে।
হয়ে গেলো রুচিশীল চিকেন ভেজিটেবল স্যুপ (Chicken Vegetables soup)

No comments