দারুন মজাদার স্বাদে খোসাসহ টক-ঝাল-মিষ্টি আমের আচার এর রেসিপি ( Tokh-Jhal-misty Amer Achar Recipe)

খোসাসহ টক-ঝাল-মিষ্টি আমের আচার এর রেসিপি ( Tokh-Jhal-misty Amer Achar Recipe)


আচারের কথা শুনলেই মুখে জল চলে আসে।
আর সামনেই গ্রীষ্মকাল,আমের ভরা মৌসুম।আর এই মৌসুমে আমের রকমারি আচার বানানো হয়।আজকে আমরা খোসাসহ কাচা আম দিয়ে কিভাবে খুব সহজেই মুখে জল আসা আচার বানানো যায় সেই রেসিপিটিই দেখাবো।
আজকে আমরা আপনাদেরকে দেখাব খোসাসহ  টক ঝাল মিষ্টি আমের আচার( Tokh-Jhal-misty Amer Achar)।
আসুন রেসিপিটি দেখে নেই।



টক ঝাল মিষ্টি আমের আচার এর উপকরণ ( Tokh-Jhal-misty Amer Achar Ingredients):


১.কাঁচা আম ১ কেজি
২.সিরকা আধা কাপ
৩.সরিষার তেল এক কাপ
৪.রসুনবাটা দুই চা-চামচ
৫.আদাবাটা দুই চা-চামচ
৬.হলুদ দুই চা-চামচ
৭.চিনি তিন টেবিল-চামচ
৮.লবণ পরিমাণমতো।

টক ঝাল মিষ্টি আমের আচারের জন্য যা যা মসলা প্রয়োজনঃ


১.মেথি গুঁড়া এক চা-চামচ
২.জিরা গুঁড়া দুই চা-চামচ
৩.মৌরি গুঁড়া এক চা-চামচ
৪.রাঁধুনি গুঁড়া দুই চা-চামচ
৫.সরষেবাটা তিন টেবিল-চামচ
৬.শুকনা মরিচ গুঁড়া দুই টেবিল-চামচ
৭.কালো জিরা গুঁড়া এক চা-চামচ।


টক ঝাল মিষ্টি আমের আচার এর প্রণালী ( Tokh-Jhal-misty Amer Achar Recipe):



  • খোসাসহ কাঁচা আম টুকরো টুকরো করে কেটে লবণ দিয়ে মেখে একরাত রেখে দিতে হবে।

  • পরের দিন ধুয়ে আদা, হলুদ, রসুন মাখিয়ে কিছুক্ষণ রোদে রাখুন।

  • এরপর সসপ্যানে আধা কাপ তেল দিয়ে আমগুলো নাড়া-চাড়া করতে থাকুন, গলে গেলে নামিয়ে ফেলুন।

  • অন্য একটি সসপ্যানে বাকি তেল দিয়ে চিনিটা গলিয়ে ফেলুন। কম আঁচে চিনি গলে গেলে সব মসলা দিয়ে (মৌরি,মেথি গুঁড়া ছাড়া) আম কষিয়ে নিতে হবে।আম গলে গেলে মৌরি গুঁড়া, মেথি গুঁড়া দিয়ে নামিয়ে ফেলতে হবে।

হয়ে গেল জিভে জল আসা টেস্টি  টক ঝাল মিষ্টি আমের আচার ( Tokh-Jhal-misty Amer Achar)।

No comments

Powered by Blogger.