মজাদার স্বাদে কবুতরের মাংসের ঝাল ফ্রাই রেসিপি ( Kobutor Meat Jhal Fry Recipe)

কবুতরের মাংসের ঝাল ফ্রাই রেসিপি ( Kobutor Meat Jhal Fry Recipe)


কবুতরের মাংস অনেক সুস্বাদু একটি মাংস।যারা একবার এই মাংস খেয়েছেন তারা কখনই ভুলতে পারবেন না।তবে শুধু মাংস টেস্টি হইলেই হবেনা রান্নাটাও টেস্টি হওয়া চাই।আসুন কবুতরের মাংস রান্নার একটি ঝাজালো রেসিপি "কবুতরের মাংসের ঝাল ফ্রাই"( Kobutor Meat Jhal Fry Recipe)রেসিপিটি দেখে নেই।



কবুতরের মাংসের ঝাল ফ্রাই করতে যা যা উপকরণ লাগবে ( Pigeon Meat Jhal Fry Ingredients) :


  • কবুতর চারটা
  • পেঁয়াজ কুচি আধা কাপ
  • পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ
  • আদা-রসুন বাটা এক টেবিল চামচ
  • হলুদ গুঁড়া ও ধনে গুঁড়া এক চা চামচ
  • মরিচ গুঁড়া এক টেবিল চামচ
  • ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ
  • তেজপাতা একটি
  • এলাচ দুটি
  • দারুচিনি একটি
  • লবণ স্বাদমতো


কবুতরের মাংসের ঝাল ফ্রাই রেসিপি ( Kobutor Meat Jhal Fry Recipe):


১.প্রথমে কবুতরের পাখা গুলো ভালো করে পরিস্কার করে আগুনের মধ্যে হালকা আঁচে পুড়ে নিন।এতে করে মাংসের স্বাদ দ্বিগুন হবে। তারপর কবুতরের  মাংস টুকরা করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

২.তারপর প্যানে তেল গরম করে এলাচ, তেজপাতা ও দারুচিনি দিয়ে একটু ভেজে নিন। এবার এতে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ নরম হলে এতে পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া ও লবণ দিয়ে দিন।

৩.এরপর অল্প পানি দিয়ে মসলা কষিয়ে নিন।

৪. মসলাটি কষানো হলে কবুতরের মাংস দিয়ে 
নাড়াচাড়া করে মাংস কষিয়ে নিন। মাংস সেদ্ধ হওয়ার জন্য আরেকটু পানি দিয়ে ঢেকে রান্না করুন।

৫. নামানোর আগে ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিন।

হয়ে গেলো মজাদার ও মুখরোচক জিভে জল আসা কবুতরের মাংসের ভুনা। পোলাও, রুটি, লুচি, পরোটা যে কোনোটির সঙ্গে খেতে অসাধারণ এই কবুতরের মাংসের ঝাল ফ্রাই ( Kobutor Meat Jhal fry)

No comments

Powered by Blogger.