মজাদার হাঁসের মাংসের ঝাল ফ্রাই রেসিপি ( Hasher Meat Jhal Fry Recipe)
হাঁসের মাংসের ঝাল ফ্রাই রেসিপি ( Hasher Meat Jhal Fry Recipe)
আর এই মাংস যদি ঝাল ঝাল করে ফ্রাই করা যায় তাহলেতো মুখে জল আসবেই।খুব সহজেই হাতের কাছের কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন হাঁসের মাংসের ঝাল ফ্রাই।
হাসের মাংসের ঝাল ফ্রাই রান্না করতে যা লাগবে ( Hasher Meat Jhal Fry Ingredients) :
- মাংস ১ কেজি
- পেঁয়াজ কুচি ১ কাপ
- পেঁয়াজ বেরেস্তা দুই টেবিল চামচ
- এলাচ
- দারুচিনি
- তেজপাতা-পরিমাণমতো
- শাহিজিরা বাটা এক চা চামচ
- আদা বাটা এক টেবিল চামচ
- রসুন বাটা এক টেবিল চামচ
- তেল আধা কাপ
- ঘি এক টেবিল চামচ
- গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
- পোস্তবাটা এক টেবিল চামচ
- পেঁয়াজ বাটা চার ভাগের এক কাপ
- কাবাব মসলা আধা চা চামচ
- টমেটো কিউব এক কাপ
- কাঁচামরিচ দশ-বারোটি
- জিরা বাটা এক চা চামচ
- মরিচ গুঁড়া ১ টেবিল চামচ
- ধনিয়াপাতা আধা কাপ
- টকদই এক কাপ
- চিনি এক চা চামচ
- লবণ স্বাদমতো।
হাসের মাংসের ঝাল ফ্রাই যেভাবে রান্না করবেন ( Hasher Meat Jhal Fry Recipe) :
১.প্রথমে হাসের পাখা গুলো ভালো করে পরিস্কার করে আগুনে হালকা আঁচে পুড়ে নিন।এতে করে মাংসের স্বাদ দ্বিগুন হবে। তারপর হাঁসের মাংস টুকরা করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
২.এবার আদা-রসুন বাটা ও লবণ দিয়ে সেদ্ধ করুন। পানি শুকিয়ে ফেলুন।
৩.আধা কাপ পানিতে সব গুঁড়া মসলা ও বাটা মসলা এবং টকদই গুলিয়ে নিন।
৪. কড়াইতে তেল দিয়ে গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নরম হলে গুলানো মসলা দিন। মসলা কষানো হলে সেদ্ধ করা মাংস দিন। মাংস ভালোমতো ভুনে আধা কাপ গরম পানি দিয়ে নেড়ে ঢেকে দিন। মিডিয়াম আঁচে রান্না করুন ভুনা ভুনা হওয়া পর্যন্ত।
৫.এবার টমেটো কাঁচামরিচ ও বেরেস্তা দিয়ে নেড়ে আবার ঢেকে দিন।
টমেটো সেদ্ধ হয়ে মাখা মাখা হলে ঘি ও ধনিয়াপাতা দিয়ে নামিয়ে নিন।
হয়ে গেলো মজাদার ও মুখরোচক জিভে জল আসা হাসের মাংসের ঝাল ফ্রাই। পোলাও, রুটি, লুচি, পরোটা যে কোনোটির সঙ্গে খেতে অসাধারণ এই হাসের মাংসের ঝাল ফ্রাই।

No comments