সহজ পদ্ধতিতে গুড়া দুধে রসগোল্লা তৈরীর যথাযথ রেসিপি (Powdered Milk Roshogollah Recipe)

গুড়া দুধে রসগোল্লা রেসিপি (Powdered Milk Roshogollah Recipe)    


ছানার ঝামেলা ছাড়াই গুড়া দুধে রসগোল্লা তৈরীর বানানোর সব থেকে সহজ রেসিপি।রসগোল্লা সাদা রংয়ের হয় এবং ভেতরটা অনেক তুলতুলে হয়,অনেকটা স্পন্জের মত এজন্য অনেকে এটাকে স্পন্জ রসগোল্লাও বলে থাকে।

রসগোল্লা আমরা কমবেশি সবাই অনেক পছন্দ করি।আর সুসংবাদ তো রসগোল্লা ছাড়া মিষ্টি মুখ করাই হয়না।
মিষ্টি প্রেমী বাঙালীদের জন্য এই যথাযথ রেসিপিটি দেখে নিন।




গুড়া দুধে রসগোল্লা তৈরীর উপকরণসমুহ ( Powdered Milk Roshogollah Ingredients) :  


১.গুড়া দুধ-১২ টেবিল  চামচ
২.সিরকা ৪ চা চামচ
৩.চিনি- ২ কাপ
৪.পানি-২ কাপ
৫.এলাচ গুড়া -সামান্য

গুড়া দুধে রসগোল্লা তৈরীর প্রনালী (Powdered Milk Roshogollah  Recipe) : 


  • ১.প্রথমে গুড়া দুধ ১ লিটার পানি দিয়ে গুলিয়ে নিন। আপনারা চাইলে ১ লিটার তরল দুধও ব্যবহার করতে পারেন।

  • ২.দুধ গরম করে ফুটে উঠলে আঁচ কমিয়ে কিছুক্ষণ রেখে দিন।তাতে  সিরকা দিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করুন।

  • ৩. ছানা উঠার সাথে সাথে তাতে ঠাণ্ডা পানি ঢালুন। এতে করে ছানা নরম থাকবে।না হয় রসগোল্লা ফেটে যেতে পারে।

  • ৪.এবার ভালো মত ছানার পানি ঝরিয়ে নিন।ছানা ১০ মিনিট মেখে মসৃণ করুন।

  • ৫.এবার ছানা দিয়ে বল তৈরি করুন।

  • ৬.চিনি পানি ও সামান্য এলাচ গুড়া দিয়ে সিরা বানান।

  • ৭.সিরা ফুটে উঠলে বলগুলি ছেড়ে দিন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে ১০ মিনিট কড়া আঁচে এবং পরে ১৫ মিনিট মধ্যম আঁচে সিদ্ধ করুন।

এবার চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করে রসগোল্লা পরিবশন করুন।হয়ে গেল তুলতুলে নরম মুখে জল আসা গুড়া দুধের রসগোল্লা।

No comments

Powered by Blogger.