শীতের পিঠা উৎসবে ইলিশ পিঠা বা মাছ পিঠার সব থেকে সহজ রেসিপি (Easy Fish Pitha,Ilish pitha Recipe)
ইলিশ পিঠা/মাছ পিঠা রেসিপি(Ilish Pitha/Fish Pitha Recipe)
ইলিশ পিঠা/মাছ পিঠা তৈরীর উপকরণসমূহ (Ilish Pitha/Fish Pitha Ingredient)
ইলিশ পিঠা অথবা মাছ পিঠা তৈরী করার জন্য সবার প্রথমে মাছের কিমা তৈরী করে নিতে হবে।তো মাছের কিমা তৈরী করতে যা যা লাগবেঃ
*ইলিশ মাছ অথবা অন্য যেকোন মাছ ৮০০ গ্রাম
*লবণ ১ চা চামচ
*টমেটো সস্ ১ টেবিল চামচ
*পানি ২ কাপ
- প্রথমে মাছের আঁশ গুলো ছাড়িয়ে মাথা ও লেজ কেটে ভালো করে ধুয়ে নিন।
- মাছ,লবণ,টমেটো সস্,পানি একসাথে মিশিয়ে মাছ সেদ্ধ করে,মাছের কাটা গুলো ছাড়িয়ে,মাছ চটকে নিন।হয়ে গেল মাছের কিমা।
এরপর তৈরী করতে হবে ইলিশ পিঠা বা মাছ পিঠার পুর।
ইলিশ মাছের পুর তৈরী করতে যা যা লাগবেঃ-
পিঠা তৈরী করতে হলে আমাদের দরকার হবে পুর, যেটা আমরা পিঠার ভেতরে দিয়ে তারপর তেলে ভাজব।মাছের পুর বানাতে আমাদের লাগবেঃ
১.মাছের কিমা ২ কাপ২.পেঁয়াজ কুচি ৩ কাপ
৩.লবণ ১ চা চামচ
৪.কাচা মরিচ ১৫ টি(কুচি করা)
৫.ধনে পাতা কুচি আধা কাপ
৬.তেল ৪ টেবিল চামচ
ইলিশ মাছের পুর যেভাবে তৈরী করবেনঃ-
প্যানে তেল গরম করে পেয়াঁজ গুলো হালকা বাদামি করে ভেজে এর মধ্যে একে একে মাছের কিমা,ধনিয়ার পাতা,কাচা মরিচ কুচি ও লবণ দিয়ে কষিয়ে পুর তৈরী করুন।
ইলিশ পিঠা বা মাছ পিঠা যেভাবে তৈরী করবেনঃ-
- চালের গুঁড়ো ১ কাপ, ময়দা ১ কাপ, পৌনে ১ কাপ পানি দিয়ে সেদ্ধ করে ময়ান করে ডিম্বাকার শেপে ৫ ইঞ্চি পরিমাণ লম্বা রুটি তৈরি করুন।
- রুটির একপাশে মাছের পুর বিছিয়ে দুই পাশ রুটি কেটে ভাগ করে বেণির মতো বুনে মাছের আকার দিয়ে ডুবো তেলে বাদামী করে ভাজুন।হয়ে গেল ইলিশ পিঠা বা মাছ পিঠা।

No comments