শীতের পিঠা উৎসবে লবঙ্গ লতিকা পিঠার সবচেয়ে সহজ রেসিপি ( Easy Lobonggo Latika Pitha Recipe))

লবঙ্গ লতিকা পিঠার রেসিপি (Lobonggo Latika Pitha Recipe)

শীতের পিঠা উৎসবে মেতে উঠুন সম্পূর্ণ একটি নতুন পিঠা লবঙ্গ লতিকার সাথে।লবঙ্গ দিয়ে তৈরী জন্য এই পিঠাকে লবঙ্গ লতিকা পিঠা বলা হয়।এই পিঠা দেখতে যেমন সুন্দর খেতেও ততোটা সুস্বাদু ও মজাদার।আসুন দেখে নিই লবঙ্গ লতিকা পিঠার সবচেয়ে সহজ পদ্ধতিটি।

লবঙ্গ লতিকা পিঠার উপকরণ ( Lobonggo Latika pitha's Ingredients) 

১.ময়দা বড় ২ কাপ
২.তেল ২ টেবিল চামচ
৩.লবণ সামান্য
৪.লবঙ্গ ১৫-২০টি
৫.তেল (পিঠা ভাজার জন্য)
৬.পানি প্রয়োজনমতো (খামির জন্য)
৭.২ কাপ নারকেল কুরানো
৮.গুড়/চিনি ১ কাপ (পুর তৈরীর জন্য)
৯.চিনি ৪০০ গ্রাম (শিরার জন্য)
১০.পানি ১ কাপ (শিরার জন্য)

লবঙ্গ লতিকা পিঠা যেভাবে তৈরী করবেন (Lobonggo Latika Pitha's Recipe)


  • প্রথমে ময়দা, তেল,  লবণ ও প্রয়োজনমতো পানি দিয়ে শক্ত খামির তৈরি করতে হবে।

  • ২ কাপ নারিকেল কুরানোর সাথে গুড়/চিনি ১ কাপ মিশিয়ে জ্বাল দিয়ে পুর তৈরি করতে হবে।

  • চিনি ও পানি জ্বাল দিয়ে ঘন সিরা তৈরি করতে হবে।

  •  এবার খামির নিয়ে পাতলা রুটি বেলে তার মাঝখানে পুর দিয়ে চারকোনা পরোটার মতো ভাঁজ করে মাঝখানে একটি করে লবঙ্গ দিয়ে পিঠার মুখ আটকিয়ে দিতে হবে।

  • এবার ডুবো তেলে  পিঠা গুলো হালকা বাদামি করে ভেজে চিনির সিরায় ডুবিয়ে উঠিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে সুস্বাদু ও মজাদার লবঙ্গ লতিকা।

No comments

Powered by Blogger.