জিভে জল আসা চিংড়ি পিয়াঁজু অথবা চিংড়ি চপ তৈরীর সহজ রেসিপি ( Easy Cingri Piaju/Cingri Chop Recipe)

চিংড়ি পিঁয়াজু/চিংড়ি চপ রেসিপি (Cingri Piaju/Cingri Chop Recipe)🍤🍤


শীত হোক আরো আনন্দময়। এই শীতে কম্বল মুড়ি দিয়ে মুচমুচে পিয়াঁজু খাওয়ার মজাই আলাদা।আর এই পিয়াজু যদি হয় চিংড়ি পিয়াঁজু তাহলেতো লা জাবাব,যার কোন তুলনা হয়না।আমার মনে হইতেই জিভে জল এসে যাচ্ছে। চিংড়ি পিয়াজুকে আমরা অনেকে চিংড়ি চপও বলে থাকি।আর দেরি না করে জিভে জল আসা সেই " চিংড়ি পিয়াঁজু/চিংড়ি চপ"রেসিপিটি দেখে নিই।



চিংড়ি পিয়াঁজু তৈরী করতে যা যা লাগবে (Cingri Piaju Ingredients): 


১.চিংড়ি মাছ ১ কাপ
২.মসুর ডাল বাটা আধা কাপ
৩.মটর ডাল বাটা আধা কাপ
৪.পেঁয়াজ কুচি ৪টি বড়
৫.কাঁচামরিচ ১ টেবিল চামচ
৬.আদা বাটা ১ চা চামচ
৭.রসুন বাটা ১ চা চামচ
৮.লবণ স্বাদমতো
৯.খাওয়ার সোডা এক চিমটি
১০.ভাজার জন্য তেল।

চিংড়ি পিয়াঁজু যেভাবে তৈরী করবেন (Cingri Piaju Recipe):


  • চিংড়ি মাছ গুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে  নিয়ে তাতে ১ টেবিল চামচ লেবুর রস ও লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে।

  • তেল বাদ দিয়ে ডালসহ বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে মেরিনেট করে নিতে হবে।

  • একটি কড়াইয়ে তেল দিয়ে চিংড়ি মাছে ডাল লাগিয়ে লালচে করে ভাজতে হবে।( অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে)হয়ে গেলো মুচমুচে মজাদার চিংড়ি পিঁয়াজু/চিংড়ি চপ।

গরম গরম পরিবেশন করুন চিংড়ি পিয়াজু/চিংড়ি চপ।

No comments

Powered by Blogger.