ট্রাডিশনাল তরকারি ফুলকপি ও রুই মাছের ঝোল রান্নার সহজ রেসিপি। ( Easy Fullkapi Ruimas Jhol Recipe)
ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্নার রেসিপি (Fulkapi Ruimas Jhol Recipe)
ফুলকপি ও রুই মাছের ঝোল রান্নার উপকরণ (Fulkapi Ruimas Jhol Ingredients):-
১.রুই মাছ ৮ টুকরা।
২.ফুল কপির ফুল ৮-১০টি।
৩.পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ।
৪.রসুন বাটা এক চা চামচ।
৫.হলুদ ও ধনে গুঁড়া আধা চা চামচ করে।
৬.মরিচ গুঁড়া ঝাল অনুযায়ী।
৭.টমেটো কুচি একটি।
৮.তেল এক কাপ।
৯.পানি প্রয়োজনমতো।
১০.জিরা গুঁড়া এক চা চামচ।
১১.কাঁচা মরিচ চারটি।
১২.ধনেপাতা সামান্য।
ফুলকপি ও রুই মাছের ঝোল রান্নার প্রণালী (Fulkapi Ruimas Jhol Recipe):-
- মাছের পিচ গুলো ভালো করে ধুয়ে অল্প হলুদ ও লবণ দিয়ে হালকা বাদামী করে ভাজতে হবে।
- এবার ওই তেলে ফুলকপি অল্প আঁচে ভেজে রাখতে হবে।
- বাকি তেলে রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে টমেটো ও অন্য সব মসলা দিয়ে কিছুক্ষন নেড়ে,তাতে প্রথমে ফুলকপি দিয়ে তিন মিনিট রান্না করে মাছ ভাজা দিয়ে আরও তিন মিনিট রান্না করে পানি দিতে হবে।
- হয়ে এলে ওপরে কাঁচা মরিচ, ধনেপাতা ও জিরার গুঁড়া ছিটিয়ে অল্প আঁচে আরও দুই-তিন দমে রাখতে হবে।
হালকা ঠান্ডা হয়ে আসলে গরম ভাতের সাথে পরিবেশন করুন সুস্বাদু ফুলকপি ও রুই মাছের ঝোল।

No comments