বৈশাখের আমেজে লইট্রা শুটকি ভুনা /শুটকি ভুনা রান্নার সবচেয়ে সহজ রেসিপি ( Shutki Bhuna Recipe)

লইট্রা শুটকি ভুনা/ শুটকি ভুনা (Shutki Bhuna Recipe)

মাছে ভাতে বাঙালী। মাছের পরে বাঙালী স্হান দিয়েছে শুটকিকে।যা মাছেরই নামান্তর। শুটকি ভুনা ছাড়া বৈশাখ যেন অসম্পূর্ণ। আর তা যদি হয় লইট্রা মাছের শুটকি ভুনা, তবেত কথাই নেই। এই বৈশাখ সম্পূর্ণ করুন শুটকি ভুনা দিয়ে।আসুন দেখি নিই লইট্র্যা শুটকি ভুনা রান্নার একটি সহজ রেসিপি।


লইট্রা শুটকি ভুনা করতে যা যা লাগবে (Shutki Bhuna Ingredient): 

১.লইট্রা শুটকি ২০০ গ্রাম
২.রসুন মোটা করে কাটা হাফ কাপ
৩.পেঁয়াজ মোটা করে কাটা হাফ কাপ
৪. শুকনো মরিচ ৪/৫ টি
৫.কাঁচা মরিচ আস্ত ২/৩টি
৬.হলুদ গুড়া ২ চা চামচ
৭.মরিচের গুড়া ১ চা চামচ
৮.লবণ পরিমাণ মতো
৯.তেজপাতা ২টি
১০.তেল পরিমাণ মতো
১১.পানিও পরিমাণ মতো।

লইট্রা শুটকি যেভাবে ভুনা করবেন (Shutki Bhuna Recipe):

  • প্রথমে একটি কড়াইয়ে পানি দিতে হবে। পানি  গরম হয়ে আসলে তাতে শুটকি মাছ দিয়ে প্রায় ৫মিনিট ফুটিয়ে নিতে হবে।

  •  এখন শুটকি মাছের পানি ফেলে দিয়ে তারপর একটি পাত্রে হালকা গরম পানিতে শুটকি মাছ ভিজিয়ে রেখে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে। তারপর আবার পরিস্কার পানিতে ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিন।

  •  এবার একটি কড়াইয়ে তেল গরম করে তাতে প্রথমে পেঁয়াজ, তেজপাতা, শুকনো মরিচ শুটকি মাছ ও লবণ দিয়ে ভাল ভাবে ভাজা ভাজা করে নিয়ে, তাতে একে একে হলুদ গুড়া, মরিচের গুড়া ও পরিমাণ মতো পানি দিয়ে প্রায় ১০ মিনিট রান্না করতে হবে। 

  • নামানোর আগে কাঁচামরিচ দিয়ে আরো ৫ মিনিট  জাল কমিয়ে রান্না করে নামাতে হবে।
 হয়ে গেল অতি সুস্বাদু ও মুখরোচক লইট্রা শুটকি ভুনা। ইচ্ছামত সাজিয়ে পরিবেশন করুন  শুটকি ভুনা।

No comments

Powered by Blogger.