মুখরোচক মোরগ পোলাও রান্নার সব থেকে সহজ রেসিপি ( Esay Cock Polao Recipe)

মোরগ পোলাও রান্নার রেসিপি (Cock Polao recipe)

ছোটখাট উৎসবে ছোট্ট রেসিপি মোরগ পোলাও রান্না করে প্রিয়জনদের চমক লাগিয়ে দিন অতুলনীয় স্বাদে।আসুন দেখে নিই সেই ছোট্ট রেসিপিটি।



মোরগ পোলাও রান্নার উপকরণসমূহ (Cock Polao Ingredients): 


১.পোলাওয়ের চাল - আধা কেজি
২.মোরগের মাংস - দেড় কেজি
৩.মশুর ডাল - আধা কাপ
৪.পেঁয়াজ কুচি - ১ কাপ
৫.পেঁয়াজ বাটা - ২ টেবিল চামচ
৬.আদা বাটা - ২ চা চামচ
৭.রসুন বাটা - ১ টেবিল চামচ
৮.গরম মসলা গুঁড়া/বাটা - ১ চা চামচ
৯.তেজপাতা - ২ টা
১০.টক দই - ২ টেবিল চামচ
১১.আলু বোখারা - ২ টা
১২.[দারুচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়ত্রী] একত্রে বাটা - ১ চা চামচ
১৩.লবণ - পরিমাণমতো
১৪.ঘি - ২ টেবিল চামচ
১৫.সয়াবিন তেল - আধা কাপ
১৬.চিনি - ১ চা চামচ
১৭.গোলমরিচ গুঁড়া - আধা চা চামচ
১৮.কাঁচামরিচ - ২/৩ টা
১৯.পেঁয়াজ বেরেস্তা - ১ কাপ
২০.জিরা বাটা - ১ চা চামচ
২১.হলুদ গুঁড়া - চা চামচের ৩ ভাগের ১ ভাগ
২২.মরিচের গুড়া - আধা চা চামচ
২৩.ধনে গুঁড়া - ১ চা চামচ
২৪.পানি - ৪ কাপ

মোরগ পোলাও রান্নার প্রণালী (Cock Polao Recipe):


  • মোরগের চামড়া ছাড়িয়ে হাঁড় সহ ১২ টুকরা করে,ধুয়ে পানি ঝরিয়ে নিন। পানি ঝরে গেলে এতে পেয়াঁজ বাটা, আদা বাটা, রসুন বাটা, চিনি, দারুচিনি-এলাচ-লবঙ্গ-জায়ফল-জয়ত্রী একত্রে বাটা, গোলমরিচ গুঁড়া, লবণ, জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, আলু বোখারা, টক দই দিয়ে ভাল করে মেখে ১ ঘন্টা রাখতে হবে।

  • পোলাওয়ের চাল এবং মশুরডাল একসঙ্গে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে।

  • ঘি, তেল একসঙ্গে চুলায় দিয়ে একটু গরম হলে তাতে পেয়াঁজ কুচি দিয়ে নাড়ুন, বাদামী হয়ে পেয়াঁজ বেরেস্তা হবে। পেয়াঁজের বেরেস্তা টুকু আলাদা তুলে রাখুন। 

  • ঐ তেলে গরম মসলা ও তেজপাতার ফোড়ন দিয়ে মাখানো মাংস দিয়ে কষাতে হবে।

  • মাংস সিদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে মাংসের টুকরা তুলে রাখতে হবে।

  •  ঐ হাড়িতেই পোলাওর চাল আর মশুরডাল দিয়ে ভালো করে কষাতে হবে, তারপর তাতে ৪ কাপ পানি, লবণ দিয়ে ঢেকে দিন। চুলার আঁচ কমিয়ে দিন। চাল ফুটে উঠলে মাঝে মাঝে নেড়ে দিয়ে মাঝারী আঁচে ঢেকে রাখুন।

  •  পোলাওয়ের পানি শুকিয়ে এলে কিছুটা পোলাও উঠিয়ে রান্না করা মোরগের মাংসের টুকরাগুলো পাতিলের বাকী পোলাওর মধ্যে দিয়ে তার সাথে কাঁচামরিচ সহ বাকী পোলাও দিয়ে মৃদু আঁচে কিছুক্ষণ দমে রাখুন। ১০ মিনিট পর হালকাভাবে নেড়ে দিয়ে আবার দমে রাখুন। আরো ৫ মিনিট পর নামিয়ে ফেলুন।হয়ে গেল মোরগ পোলাও।

 পরিবেশনের সময় বেরেস্তা পোলাওর উপরে ছড়িয়ে সালাদ,আচার অথবা ইচ্ছামত পরিবেশন করুন ।

No comments

Powered by Blogger.