পৃথিবীর সব থেকে সহজ পদ্ধতিতে রান্না করুন মিষ্টি পোলাও/বাসন্তি পোলাও অথবা জর্দ্দা পোলাও ( Easy Sweet / Bashantti / Jordda Polao Recipe)

মিষ্টি / বাসন্তী / জর্দ্দা পোলাও রেসিপি( Sweet / Bashantti / Jordda Polao Recipe)


মিষ্টি পাগল বাঙালীর জন্য আমরা নিয়ে এসেছি  মজাদার ও সুস্বাদু মিষ্টি পোলাও যেটাকে আমরা অনেকে বাসন্তী পোলাও ও বলে থাকি।ঝাল খেয়ে একটু মিষ্টি না খেলে যেন তৃপ্তিই আসেনা খাবারে।আর নয় অতৃপ্ত থাকা,এখন আপনার খাবারকে আরো তৃপ্তিকর করার জন্য আমরা নিয়ে এসেছি একটি সহজ ও সুস্বাদু রেসিপি,যার নাম মিষ্টি পোলাও/বাসন্তি পোলাও/জর্দ্দা পোলাও।




মিষ্টি / বাসন্তী / জর্দ্দা পোলাও রান্নার উপকরণসমুহ ( Sweet / Bashantti / Jordda Polao Ingredients): 


১.বাসমতি চাল ৩ কেজি
২.পানি ১২ কাপ
৩.কেশর ৬/৭টি
৪.দুধ ২ টেবিল চামচ
৫.ঘি ২০০ গ্রাম
৬.কাজু বাদাম ১৫০ গ্রাম
৭.কিশমিশ ৫০ গ্রাম
৮.গোটা গরম মশলা ২ টেবিল চামচ
৯.জয়ফল এক চিমটে
১০.জয়িত্রী এক চিমটে
১১.গরম মশলা গুঁড়ো আধা চা চামচ
১২.কেওড়া জল কয়েক ফোঁটা
১৩.গোলাপ জল কয়েক ফোঁটা
১৪.চিনি ১০০ গ্রাম
১৫.নুন স্বাদ মতো

মিষ্টি / বাসন্তী / জর্দ্দা পোলাও রান্নার প্রণালী (Sweet / Bashantti / Jordda Polao Recipe):


  •  প্রথমে বাসমতি চালগুলো ধুয়ে ৩০ মিনিট  ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিন

  •  উষ্ণ গরম দুধে কেশর ভিজিয়ে রাখুন। 

  • এবার কড়াইয়ে ঘি গরম করে চাল দিয়ে নাড়ুন, চাল সামান্য ভাজা ভাজা হয়ে এলে একে একে বড় এলাচ, লবঙ্গ, দারুচিনি, এক চিমটে লবণ ও চিনি দিয়ে ভালোভাবে নাড়ুন।

  • তারপর পরিমাণ মতো পানি দিয়ে ভাল করে নাড়াচাড়া করে ঢেকে দিন। পোলাও হয়ে আসলে নামিয়ে নিন। 

  • আবার একটি কড়াইয়ে ঘি গরম করে কাজুবাদাম, কিশমিশ, জয়ফল, জয়িত্রী দিয়ে দিন। এবার মশলা মাখা কাজুবাদাম, কেওড়া জল, গোলাপ জল ও গরম মশলা গুঁড়ো পোলাওয়ের মধ্যে মিশিয়ে দিন। 

  • দুধে ভিজিয়ে রাখা কেশরও পোলাওয়ের পাত্রে মিশিয়ে ঢাকা দিয়ে একবার ভাল করে ঝাঁকিয়ে নিন।হয়ে গেল তৃপ্তিযুক্ত মিষ্টি পোলাও অথবা বাসন্তি পোলাও অথবা জর্দ্দা পোলাও।

ঝাল খাবারের শেষে গরম গরম পরিবেশন করুন মিষ্টি/বাসন্তী পোলাও (sweet polao)।

No comments

Powered by Blogger.