স্বাস্হ্যকর ফলের পোলাও রান্নার সহজ রেসিপি ( Esay Fruits Polao Recipe)
ফ্রুট পোলাও রান্নার রেসিপি (Fruits Polao Recipe)
অনেক পোলাওয়েতো খাইলেন।এইবার একটু অন্য স্বাদে,অন্য রকম পোলাও খেয়ে দেখুন।নামটিও অন্য রকম"ফ্রুট পোলাও" বা "ফলের পোলাও"।যার স্বাদ হবে অমৃতের ন্যায় এবং প্রোটিন সমৃদ্ধ।আসুন দেখে নিই সেই ভিন্ন রেসিপিটি।
ফ্রুট পোলাও রান্নার উপকরণসমূহ (Fruits Polao Ingredients):
১.পোলাওয়ের চাল ৩০০ গ্রাম
২.কিশমিশ ৫০ গ্রাম
৩.আপেলের টুকরো ১০০ গ্রাম
৪.কাজুবাদাম ১০০ গ্রাম
৫.আনারস টুকরো ১০০ গ্রাম
৬.লবণ ও চিনি স্বাদমতো
৭.ঘি ৫০ গ্রাম
৮.মেওয়া ৫০ গ্রাম
৯.তেল ১০০ গ্রাম
১০.গরম মসলা পরিমাণমতো।
ফ্রুট পোলাও রান্নার প্রণালী (Fruits Polao Recipe):
- চাল ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিন।
- অন্য একটি প্যানে ঘি ও তেল ঢেলে তাতে গরম মসলা দিয়ে নাড়ুন। এরপর কিশমিশ, আপেল, আনারস, কাজুবাদাম দিয়ে নেড়ে নিন।
- এরপর লবণ, চিনি, মাওয়া ঢেলে এর ওপর সেদ্ধ করা চাল ঢেলে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে একটু দমিয়ে রাখুন।
নামিয়ে পরিবেশন করুন গরম গরম ফ্রুট পোলাও।

No comments