ভিন্ন স্বাদে কাশ্মিরী পোলাও রান্নার গোপন রেসিপি (Kashmiri Polao Recipe)

কাশ্মীরি পোলাও রান্নার রেসিপি (Kashmiri Polao Recipe)

পোলাও ছাড়া যেকোন অনুষ্ঠান যেন অসম্পূর্ণ।আপনার অনুষ্ঠানকে আরো আনন্দময় ও সুন্দর করতে আমরা আপনার নিকট নিয়ে এসেছি সুস্বাদু ও মজাদার কাশ্মিরের বিখ্যাত"কাশ্মিরী পোলাও"যা বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মন কেড়েছে।আসুন শিখে নিই সেই বিখ্যাত পোলাওয়ের রেসিপিটি।

কাশ্মীরি পোলাও রান্নার প্রয়োজনীয় উপকরণ (Kashmiri Polao Ingredients): 


১.২ কাপ বাসমতী চাল
২. ১ ইঞ্চি দারুচিনি
৩. ১ চা চামচ শাহিজীরা
৪. ১ টি তেজপাতা
৫. ৩টি  লবঙ্গ
৬. ২-৩ টি এলাচ
৭. ১/২ চা চামচ আদা বাটা
৮. ১ চা চামচ পাঁচফোড়ন
৯. ২ চিমটি জাফরান
১০. ২ টেবিল চামচ তেল অথবা ঘি
১১. ৪ থেকে সাড়ে ৪ কাপ পানি
১২. লবণ পরিমাণমত

কাশ্মিরী পোলাও পরিবেশন করতে যা যা লাগবে (  Kashmiri Polao Serve Ingredients): 


১টি মাঝারি সাইজের পেঁয়াজ,  চিকন করে কাটা
১০-১২ টি কাজুবাদাম
১০-১২ টি  আমন্ড
১০-১২ টি আখরোট
২ টেবিল চামচ তেল

কাশ্মিরী পোলাও রান্নার প্রণালী (Kashmiri Polao Recipe):


  • বাসমতি চাল গুলো ধুয়ে ৩০ মিনিট  ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিন।

  • একটি প্যানে তেল অথবা ঘি নিয়ে তাপ দিন। মাঝারি আঁচে দারুচিনি, শাহীজীরা, তেজপাতা ,লবঙ্গ,এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে, আঁচ কমিয়ে তাতে আদা ও পাঁচফোড়ন গুঁড়ো করে দিয়ে  নাড়ুন।

  • এখন প্যানে চাল দিয়ে কিছুক্ষণ নেড়ে এরমধ্যে জাফরান দিয়ে ভালো করে ভেজে নিন।

  •  এবার পানি ও লবণ দিয়ে নেড়ে প্যানটি ভালো ভাবে ঢেকে দিন। পুরো পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না হতে দিন। 

  • এরই ফাঁকে আপনি প্রস্তুত করে ফেলুন পরিবেশনের উপকরনসমূহ।

কাশ্মিরী পোলাও পরিবেশনের উপকরণ প্রস্তুত প্রণালী (Kashmiri Polao serve Recipe):


  • একটি ফ্রাইং প্যানে ২ টেবিল চামচ তেল গরম করে তাতে পেঁয়াজ ও এক চিমটি লবণ দিয়ে ভেঁজে নিন। পেঁয়াজ বাদামি রঙের ও ক্রিস্পি হয়ে আসলে টিস্যু পেপারে উঠিয়ে নিন। এবারে একে একে ঐ তেলেই কাজুবাদাম,  আমন্ড,  আখরোট ক্রিস্পি না হওয়া পর্যন্ত ভেঁজে নিন।

পোলাও রান্না হয়ে গেলে নামিয়ে ফেলুন এবং বেরেস্তা ও ড্রাই ফ্রুটগুলো দিয়ে পরিবেশন করুন গরম গরম কাশ্মীরি পোলাও।

No comments

Powered by Blogger.