ঢাকাই বিরিয়ানী হাউসের"ঢাকাই বিরিয়ানীর"গোপন রেসিপি(Dhaka Biryani Recipe)
ঢাকাই বিরিয়ানী রান্নার রেসিপি (Dhaka Biryani Recipe)
পৃথিবীর যে কোন জায়গায় বসে থেকে ঢাকার খাবার রান্না করে,আপনার প্রিয়জনদের চমকে দিতে পারেন।ঢাকার একটি অতি জনপ্রিয় খাবার "ঢাকাই বিরিয়ানী"।ঢাকাই বিরিয়ানী হাউসে আর যেতে হবে না, আপনার হাউসটিই হয়ে উঠবে "ঢাকাই বিরিয়ানী হাউস"। প্রিয়জনকে খুশি করতে দেরী কেন,ঝটপট শিখে নিন ঢাকাই বিরিয়ানি হাউসের গোপন "ঢাকাই বিরিয়ানীর "রেসিপিটি।
ঢাকাই বিরিয়ানীর মাংসের উপকরণ (Dhaka Biryani Meat Ingredients):
১. খাসির মাংস ২ কেজি
২. টকদই ১ কাপ
৩. মিষ্টিদই সিকি কাপ
৪. পেঁয়াজবাটা আধা কাপ
৫. আদাবাটা ২ টেবিল-চামচ
৬. রসুনবাটা ১ টেবিল-চামচ
৭. শাহি জিরাবাটা ১ চা-চামচ
৮. দারুচিনি ৪ টুকরা
৯. এলাচ ৪টি
১০ লবঙ্গ ৬টি
১৮. তেজপাতা ৪টি,
১৯.আলুবোখারা ৮টি
২০. শুকনা মরিচগুঁড়া ১ চা-চামচ
২১. লবণ স্বাদমতো
২২.তেল আধা কাপ
২৩. বেরেস্তা আধা কাপ
২৪. গরম মসলার গুঁড়া ১ চা-চামচ ২৫.জায়ফল-জয়ত্রি গুঁড়া আধা চা-চামচ
ঢাকাই বিরিয়ানীর মাংসের প্রণালী ( Dhaka Biryani Meat Recipe):
- ১.মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন।
- ২.এবার একে একে সব উপকরণ দিয়ে মাখিয়ে ২ ঘণ্টা রেখে দিন।
- তারপর মাঝারি আঁচে কষিয়ে পরিমাণমতো পানি দিয়ে মাংস রান্না করুন।
- ৪. মাংস সেদ্ধ হয়ে তেল উপরে উঠে আসলে বেরেস্তা, জায়ফল-জয়ত্রি গুঁড়া, গরম মসলার গুঁড়া দিয়ে নামিয়ে নিন।
ঢাকাই বিরিয়ানীর উপকরণ (Dhaka Biryani Ingredients):
১.পোলাওয়ের চাল ১ কেজি
২. আধা কেজি আলু ঘি দিয়ে ভেজে আধা সেদ্ধ করে নিতে হবে
৩.পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ
৪. আদাবাটা ১ টেবিল-চামচ
৫. পোস্তদানাবাটা ১ টেবিল-চামচ
৬. বাদামবাটা ১ টেবিল-চামচ
৭. টকদই আধা কাপ
৮.মালাই আধা কাপ
৯. লবণ স্বাদমতো,
১০.বেরেস্তা ১ কাপ
১১. কিসমিস ১ টেবিল-চামচ
১২. পেস্তা বাদামকুচি ২ টেবিল-চামচ
১৩. দারুচিনি ৬ টুকরা
১৪. এলাচ ৬টি
১৫. লবঙ্গ ৮টা
১৬. কেওড়ার জল পৌনে এক কাপ
১৭. কাঁচা মরিচ ৮-১০টি।
ঢাকাই বিরিয়ানির প্রণালী (Dhaka Biryani Recipe):
- চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন
- কেওড়ার জলে জাফরান ভেজান।
- অন্য হাঁড়িতে ঘি গরম করে সব মসলা কষিয়ে চাল দিয়ে ভালোভাবে ভেজে নিন।
- এবার এতে ৫ কাপ গরম পানি দিয়ে লবণ ও দই দিয়ে ঢেকে দিন।
- পানি কমে এলে দুধের সঙ্গে পোস্তদানা ও বাদামবাটা গুলিয়ে পোলাওয়ে দিয়ে অল্প জ্বালে ২০ মিনিট রাখুন।
- এরপর হাড়ির অর্ধেক পোলাও উঠিয়ে দুই স্তরে মাংস, পোলাও, মালাই, আলু, কাঁচা মরিচ, বেরেস্তা, কিশমিশ, পেস্তা বাদাম, কেওড়ার জলে ভেজানো জাফরান দিয়ে সাজিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে ৩০ মিনিট দমে রাখুন। হয়ে গেল ঢাকাই বিরিয়ানী হাউসের সেই সুস্বাদু ঢাকাই বিরিয়ানী।
নামিয়ে,ইচ্ছামত সাজিয়ে পরিবেশন করে,চমক লাগিয়ে দিন আপনার প্রিয়জনদের।

No comments