কাচ্চি বিরিয়ানী রান্নার যাদুকরী রেসিপি (Kacchi Biryani Recipe)

কাচ্চি বিরিয়ানী রান্নার রেসিপি (Kacchi Biryani Recipe)


বিরিয়ানি কথাটি শুনলেই জিভে জল আসে।আর তা যদি হয় কাচ্চি বিরিয়ানি তাহলেতো কথাই নেই।
কাচ্চি বিরিয়ানি রান্নার প্রক্রিয়া একটু জটিল ও দীর্ঘ সময়ের রান্না।কিন্তু আমি আপনাদের সামনে এমন এক যাদুকরী রেসিপি নিয়ে এসেছি যা খুব সহজে এবং অল্প সময়ে রান্না করা যায়।যার স্বাদ হবে অতুলনীয় এবং যা  আপনার মুখে লেগে থাকবে আজীবন।আসুন দেখে নেই "কাচ্চি বিরিয়ানির" সেই যাদুকরী রেসিপিটি।

             


কাচ্চি বিরিয়ানি রান্না করতে যা যা লাগবে (Kacchi Biryani Ingredients): 


১.খাসির মাংস ২ কেজি
২.পোলাওয়ের চাল ১ কেজি ( কালো জিরা/বাসমতি)
৩.ঘি ২৫০ গ্রাম
৪.আলু আধা কেজি
৫.পেঁয়াজের ভ বেরেস্তা এক কাপ
৬.দারুচিনি ৮-১০ টুকরো
৭.এলাচ ১০-১২টি
৮.আদা বাটা ২ টেবিল চামচ
৯.রসুন বাটা ২ টেবিল চামচ
১০.গরম মসলা গুঁড়া (দারুচিনি, এলাচ, জয়ফল,জয়ত্রি, শাহিজিরা ও গোলমরিচ) ১ টেবিল চামচ
১১.জিরা আধা চা চামচ
১২.টকদই দেড় কাপ
১৩.দুধ ২ কাপ
১৪.চিনি ২ চা চামচ
১৫.আলুবোখারা ১৪-১৫টা
১৬.কিশমিশ ২০টা
১৭.গোলাপ জল ১ টেবিল চামচ
১৮.লবণ পরিমাণমতো

কাচ্চি বিরিয়ানি যেভাবে রান্না করবেন (Kacchi Biryani Recipe):


  •  মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। 

  • হাঁড়িতে (পিতলের হলে ভাল) মাংসের সাথে আদাবাটা,রসুনবাটা, লবণ, চিনি, টকদই, দারুচিনি, এলাচ,লবঙ্গ দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিন। 

  •  এবার গরম মসলার গুঁড়া, অর্ধেক ঘি দিয়েভালোভাবে মাংস মেখে আরো ১০ মিনিট রাখুন। এবার দুই কাপ দুধ মাংসের উপর ঢেলে দিন। 

  • আলু লবণ মাখিয়ে তেলে ভেজে মাংসের উপর দিন। 

  • চাল ধুয়ে আধা সেদ্ধ করে মাংসের উপর দিন। এরপর বাকি অর্ধেক ঘি, পেঁয়াজের ভেরেস্তা, কিশমিশ,আলুবোখারা, গোলাপ জল ছড়িয়ে দিয়ে অল্প আঁচে এক ঘন্টার মতো চুলোয় রাখুন। 

  • চুলোয়উঠানোর আগে আটা গুলিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে দিন যাতে বাষ্প বের হতে না পারে। 

  • এক ঘন্টা পর আঁচ আরো কমিয়ে দমে রাখুন। খড়ির চুলোয় রান্না করতে পারলে ভালো। সে ক্ষেত্রে এক ঘন্টা পর হাঁড়ির নিচে এবং উপরে জলন্ত কয়লা দিয়ে দমে বসান। গ্যাসের চুলোর ক্ষেত্রে তাওয়ার উপর হাঁড়ি বসিয়ে অল্প আঁচে দমে রাখুন

হয়ে গেল কাচ্চি বিরিয়ানি।এখন ডিম, সালাদ,লেবু দিয়ে ইচ্ছামত পরিবেশন করুন গরম গরম সুস্বাদু কাচ্চি বিরিয়ানি।

No comments

Powered by Blogger.