রেস্টুরেন্ট স্টাইলে হায়দ্রাবাদী চিকেন বিরিয়ানি রান্নার গোপন রেসিপি (Hydrabadi Chicken Biryani Recipe)
হায়দ্রাবাদী চিকেন বিরিয়ানি রান্নার রেসিপি (Hydrabadi Chicken Biryani Recipe)
"হোন নবীন কিংবা প্রবীণ
জাতীয়তা ইন্ডিয়ান,বাংলাদেশী কিংবা পাকিস্তানী
হায়দ্রাবাদী চিকেন বিরিয়ানির স্বাদ জিহ্বায় লেগে থাকে জানি"।
আর নয় রেস্টুরেন্ট, এখন ঘরে বসে খুব সহজেই রেস্টুরেন্ট স্টাইলে রান্না করুন ইন্ডিয়ার সেই বিখ্যাত" হায়দ্রাবাদী চিকেন বিরিয়ানি"।আসুন আমরা সেই হায়দ্রাবাদী চিকেন বিরিয়ানি রান্নার গোপন রেসিপিটি দেখে নিই।
হায়দ্রাবাদী চিকেন বিরিয়ানি রান্নার উপকরণসমূহ (Hydrabadi Chicken Biryani Ingredients):
১.বাসমতি অথবা পোলাও এর চাল ১/২ কেজি
২.মুরগি ১ টি
৩.পেঁয়াজকুচি ২ টেবিল চামচ
৪.আদাবাটা ১ টেবিল চামচ
৫.রসুনবাটা ২ চা চামচ
৬.জিরা বাটা ১ চা চামচ
৭.বাদাম বাটা ১ টেবিল চামচ
৮.মরিচ গুঁড়া ১ চা চামচ
৯.টক দই ১ কাপ
১০.চিনি আধা চা চামচ
১১.বেরেস্তা আধাকাপ
১২.শাহী জিরাবাটা আধা চা চামচ
১৩.লবণ পরিমাণমতো
১৪.এলাচ, দারুচিনি ও তেজপাতা ৩/৪টা করে
১৫.আস্ত সাদা গোলমরিচ ৪/৫টা
১৬.ঘি/তেল আধাকাপ ( পরিমান মত)
১৭.তরল দুধ ৪ টেবিল চামচ
১৮.দারুচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ ভেজে গুঁড়া করা ২ চা চামচ
১৯.কাঁচামরিচ ৪-৫টা
২০.পুদিনা পাতা কুচি ১/২ কাপ
২১.কেওড়া ১ টেবিল চামচ
২২.জাফরান সামান্য
হায়দ্রাবাদী চিকেন বিরিয়ানি রান্নার প্রণালী (Hydrabadi Chicken Biryani Recipe):
- প্রথমে চাল ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে।৩০ মিনিট পর ভিজানো চাল থেকে পানি ঝরিয়ে নিতে হবে।
- অপর একটা পাত্রে গরম পানি নিয়ে তাতে এলাচ, দারুচিনি, লং, তেজপাতা, চাল দিয়ে শক্ত করে ভাত রান্না করে নিন।
- চিকেন গুলো লবণ,আদা-রসুন বাটা, আস্ত এলাচ, দারুচিনি ২/৩টা করে দিয়ে সিদ্ধ করে নিন।
- একটা ফ্রাইপ্যানে, ঘি, পেঁয়াজ কুচি, গরম মসলা পাউডার, চাট মসলা, গুঁড়ামরিচ ও লবণ দিয়ে ভুনিয়ে নিন।
- ভুনা মসলার সাথে সিদ্ধ করা চিকেন গুলো দিয়ে ১০ মিনিট রান্না করুন।
- পেঁয়াজ বেরেস্তা, ঘনদুধ, কেওড়াজল, পেস্তা বাদামকুচি দিয়ে আধা ঘণ্টা দমে রাখুন।
আধা ঘণ্টা পর সাজিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার ও সুস্বাদু " হায়দ্রাবাদী চিকেন বিরিয়ানি"।

No comments