সুস্বাদু ডিম বিরিয়ানি রান্নার ইজি রেসিপি (Egg Biryani Recipe)

ডিম বিরিয়ানি রান্নার রেসিপি (Egg Biryani Recipe)

বৃষ্টির দিন💦মনটা বিরিয়ানি বিরিয়ানি করছে অথচ বাসায় মাটান বা চিকেন কোনটাই নাই।নো প্রবলেম ডিম আছে তো?ডিম আমাদের বাসার সব থেকে কমন খাবার।তাই ডিম (হাঁস,মুরগি অথবা কোয়েল পাখির)দিয়েই খুব সহজে তৈরী করে ফেলুন মজাদার"ডিম বিরিয়ানি"।তবে দেরী কেন,আসুন খুব সহজে এবং কম সময়ে তৈরী করে ফেলি দারুন মজাদার এবং সুস্বাদু ডিম বিরিয়ানি।

           


ডিম বিরিয়ানি রান্নার প্রয়োজনীয় উপকরণসমূহ (Egg Biryani Ingredients): 


১.সিদ্ধ ডিম (কোয়েল পাখির হলে ১ ডজন/ হাঁস অথবা মুরগির হলে ডিম ৪ টি)
২.পোলাওয়ের চাল ২ কাপ
৩.টমেটো কুচি ১ টি
৪.পেঁয়াজ কুচি ১/২ কাপ
৫.আদা-রসুন বাটা দেড় চা চামচ করে
৬.হলুদ গুঁড়ো ১/২ চা চামচ
৭.মরিচ গুঁড়ো ১ চা চামচ
৮.বিরিয়ানির মসলা ১ চা চামচ
৯.দারুচিনি , এলাচ , লবঙ্গ ২-৩ টি
১০.তেল/ঘি প্রয়োজনমত
১১.বেরেস্তা ( ইচ্ছে )
১২.কাঁচামরিচ ৩-৪ টি
১৩.লবণ স্বাদমতো
১৪.ধনে পাতা (ইচ্ছে)

ডিম বিরিয়ানি রান্নার প্রণালী (Egg Biryani Recipe):


১.প্রথমে পোলায়ের চাল গুলো ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন।তারপর পানি ঝরিয়ে নিন।

২.একটি প্যানে তেল গরম করে এতে গরম মসলা দিয়ে কিছুক্ষণ নেড়ে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ডিম গুলো লাল করে ভাজুন। এবং সামান্য বিরিয়ানি মসলা দিয়ে নেড়েচেড়ে ডিমগুলো নামিয়ে আলাদা করে রাখুন।

৩.এখন সেই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে বাটা মসলা , বাকি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে অল্প পানি দিয়ে ভালো মত কষান।তেল ভেসে উঠলে টমেটো দিয়ে কিছুক্ষণ কষিয়ে বিরিয়ানি মসলা দিয়ে দিন।
কিছুক্ষণ রান্না করে এবার চাল দিয়ে দিন।চালে লবণ দিয়ে ভালো মত মসলাতে ভাজুন

 ৪.এবার প্রয়োজন মত ফুটন্ত গরম
পানি দিয়ে চাল সিদ্ধ হতে  দিন । পোলাও হয়ে আসলে কিছু পোলাও তুলে নিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা
ডিমগুলো বিছিয়ে দিয়ে সামান্য বিরিয়ানি মসলা , পেঁয়াজ বেরেস্তা , ধনে পাতা দিয়ে আবার পোলাও দিয়ে ঢেকে দিন। ১০ মিনিট দমে রাখুন।

সালাদ,ধনেপাতা অথবা ইচ্ছামত পরিবেশন করুন গরম গরম মজাদার  ডিম বিরিয়ানি।

No comments

Powered by Blogger.