চিকেন রোস্ট বিরিয়ানি রান্নার সবচেয়ে সহজ রেসিপি(Chicken Roast Biryani Recipe)

 চিকেন রোস্ট বিরিয়ানি রান্নার রেসিপি (Chicken Roast Biryani Recipe)


"চিকেন রোস্ট বিরিয়ানি"যেটাকে আমরা অনেকে চিকেন বিরিয়ানিও বলে থাকি।চিকেন বিরিয়ানি রান্নার অনেক রেসিপি আছে,কিন্তু আজকে আমরা পৃথিবীর সব থেকে সহজ পদ্ধতিতে চিকেন রোস্ট বিরিয়ানি রান্নার প্রণালিটি আপনাদের সামনে তুলে ধরছি।

চিকেন রোস্ট বিরিয়ান তৈরী করার জন্য প্রথমে মাংসটা রোস্ট করে নিতে হবে।তারপর বিরিয়ানি রান্না করে হবে মজাদার "চিকেন রোস্ট বিরিয়ানি"অথবা চিকেন বিরিয়ানি।আসুন জেনে নেই বিরিয়ানি রান্নার সহজ পদ্ধতিটি......

       

চিকেন রোস্টের জন্যঃ

রোস্ট তৈরী করতে হবে দুইটি ধাপে-

চিকেন রোস্টের১ম ধাপের উপকরণ (Chicken Roast Ingredient):-


১. চিকেন ৮-১০ টুকরা করা
২. গোলমরিচ গুড়া ২ চা চামচ
৩. সয়াসস২ চা চামচ
৪.আদা বাটা ৩ চা চামচ
৫.রসুন বাটা ৩ চা চামচ
৬.কর্ণফ্লাওয়ার ২ টেবিল চামচ
৭.ময়দা ৩ টেবিল চামচ
৮. মরিচের গুড়া ১ চা চামচ
৯.বেসন ২ টেবিল চামচ
১০.লবন ১/৪ চা চামচ
১১.ডিম ১ টি
১২.তেল
১৩.লবণ

২য় ধাপের উপকরণ:-

১. পেঁয়াজ বেরেস্তা ২ কাপ
২.টক দই ১/২ কাপ
৩..জয়এী বাটা ১/২ চা চামচ
৪.জয়ফল বাটা ১/৪ চা চামচ
৫.জিরা গুড়া ১ চা চামচ
৬.গোলমরিচ গুরা+ লবঙ্গ+এলাচ+দারুচিনি বাটা  ১ টেবিল চামচ
৭.কাজু বাটা ২ টেবিল চামচ
৮.কিসমিস ১ মুঠো
৯.কাঁচা মরিচ ৫/৬ টি
১০.তেল ৩ টেবিল চামচ

চিকেন রোস্ট রান্নার প্রণালী (Chicken Roast Recipe): 

১ম ধাপের রান্না-

১.মাংসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
২.এরপর একে একে সব  উপকরণ মাংসের মধ্যে দিয়ে ভালো করে মেখে ১ ঘণ্টা রেখে দিন।
৩. এক ঘন্টা পর তেল গরম করে মাঝারি আঁচে সোনালি করে ভেজে নিন।

২য় ধাপের রান্না-

১. কড়াইয়ে তেল গরম করে ২য় ধাপে দেয়া সব উপকরন মশলা দিয়ে কষিয়ে নিন।
২.এরপর আগেই ভেজে নেওয়া মাংস গুলো দিয়ে কিছুক্ষন কষিয়ে ১/২ কাপ পানি দিয়ে হালকা আঁচে রান্না করুন।পানি শুকিয়ে মাংস
মাখা মাখা হলে নামিয়ে নিন।

চিকেন রোস্ট বিরিয়ানির উপকরণ (Chicken Roast Biryani ingredients) :  

১.পোলাও এর চাল৪/৫ কাপ
২.লবন স্বাদ মতো
৩.আদা বাটা ১/২ চা চামচ
৪.এলাচ ৪ টি
৫.দারুচিনি ১ টি
৬.লবঙ্গ ৪/৫ টি
৭.তেজপাতা ১/২টি
৮.আস্ত জিরা ১/৪ চা চামচ
৯.তরল দুধ ১ কাপ
১০.তেল ৩ টেবিল চামচ
১১.কেওড়া জল ১ টেবিল চামচ

চিকেন রোস্ট বিরিয়ানি রান্নার প্রণালী (Chiken Roast Biryani Recipe):


১.প্রথমে পোলায়ের চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন।

২.একটি ভারী তামার  হাড়িতে তেল ও ঘি গরম করে একে একে সব উপকরন দিয়ে পোলাও  রান্না করে নিতে হবে।

৩.এবার রান্না করা পোলাও এর  অর্ধেক উঠিয়ে এর উপর চিকেন রোস্ট , পেয়াঁজ বেরেস্তা, বাদাম দিয়ে বাকি অর্ধেক পোলাও দিয়ে ঢেকে ২০-৩০ মিনিট সামান্য আঁচে রান্না করে, আরো ৩০ মিনিট চুলায় রেখে দমে দিতে হবে।

ব্যাস হয়ে গেল জিভে জল আসা মজাদার চিকেন রোস্ট বিরিয়ানি অর্থাৎ চিকেন বিরিয়ানি।

No comments

Powered by Blogger.