চিকেন মাসালা রান্নার রেসিপি (Chicken Masala Recipe)
চিকেন মাসালা রান্নার রেসিপি (Chicken Masala Recipe)
মুরগির মাংস আমাদের সবারই অনেক পছন্দের তাই চিকেন পাগল বাঙালীদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ একটি নতুন রেসিপি চিকেন মাসালা।আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পারফেক্ট চিকেন মাসালা রান্না করবেন।আসুন রেসিপিটি দেখে নেই।
চিকেন মাসালা রান্নার উপকরণ (Chicken Masala Ingredients):
- ১ কেজি মুরগির মাংস
- ৮টি পেঁয়াজ কুচি
- ২টি টমেটো কুচি
- ৩টি কাঁচামরিচ
- ২.৫ চা চামচ ধনিয়া গুঁড়ো
- ১.৫ চা চামচ মরিচের গুঁড়ো
- ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
- ১ চা চামচ গোলমরিচের গুঁড়ো
- ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
- ১ টেবিল চামচ আদা রসুন বাটা
- ২/৩ টা কারিপাতা
- ধনে পাতা
- তেল
- লবণ
- পানি
চিকেন মাসালা রান্নার প্রণালী (Chicken Masala Recipe):
২। এরপর একটি প্যানে তেল গরম করতে দিন।তেল গরম হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজের রং বাদামি হয়ে এলে এতে কাঁচা মরিচ কুচি, টমেটো কুচি দিয়ে ৩-৪ মিনিট ভাজুন।তারপর হলুদ গুঁড়ো , মরিচ গুঁড়ো , ধনিয়া গুঁড়ো , গোলমরিচ গুঁড়ো , গরম মশলা গুঁড়ো এবং আদা রসুনের পেষ্ট দিয়ে কিছুক্ষণ নাড়ুন।
৩। তারপর মশলার মধ্যে মুরগির টুকরা গুলো দিয়ে দিন। লবণ দিয়ে খুব ভাল করে নেড়ো কারি পাতা, ধনে পাতা দিয়ে আবার নাড়ুন।
৪। এখন অল্প কিছু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করুন। ১০-১৫ মিনিট পর মাংস নরম হয়ে আসলে কারিপাতা ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলুন মাসালা চিকেন।

No comments