পৃথিবীর সবথেকে সহজ পদ্ধতিতে রান্না করুন মুরগির মাংস ভুনা (Easy Chicken Bhuna Recipe)

মুরগির মাংস ভুনা রান্নার রেসিপি (Chicken Bhuna Recipe)


মুরগির মাংস যারা পছন্দ করেন তাদের জন্য একদম সাদামাটা ও সহজ পদ্ধতিতে মুরগির মাংস রান্নার রেসিপি।আজকের রেসিপি মুরগির মাংস ভুনা।তবে চলুন রেসিপিটি দেখে নেই।




মুরগির মাংস ভুনা রান্নার উপকরণ (Chicken Bhuna Ingredients):


১.মুরগির মাংস ১/২ কেজি
২.টকদই ১/২ কাপ
৩.পেঁয়াজ কুচি ৩টি
৪.পেঁয়াজ বেরেস্তা ৩ টেবিল চামচ
৫.আদ বাটা ১ টেবিল চামচ
৬.রসুন বাটা ১ টেবিল চামচ
৭.জিরা গুড়া ১ চা চামচ
৮.গোলমরিচ গুড়া ১ চা চামচ
৯.লবণ স্বাদমত
১০.চিনি স্বাদমত
১১.টেস্টিং সল্ট ১/২ চা চামচ
১২.তেজপাতা ১টি
১৩.কাঁচামরিচ ১২টি
১৪.সয়াবিন তেল ২ টেবিল চামচ

মুরগির মাংস ভুনা রান্নার প্রণালী (Chicken Bhuna Recipe):


  • প্রথমে মুরগির মাংস, টকদই, অর্ধেকটা পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা গুড়া, গোলমরিচ গুড়া, লবণ দিয়ে ভালভাবে মেখে আধাঁঘন্টা মেরিনেট করে রাখতে হবে।

  • এবার তেল গরম করে বাকি পেঁয়াজ কুচি ভেজে নিয়ে তাতে মেরিনেট করা মাংস দিয়ে একটু ভেজে ঢেকে দিতে হবে।

  • ২০ মিনিট পর ৬-৭টি মরিচ ফালি দিয়ে আর একটু কষাতে হবে।পুরোপুরি কষান হয়ে গেলে পরিমাণমত পানি দিয়ে ঢেকে দিতে হবে।

  • মাংস হয়ে আসলে তাতে বেরেস্তা, বাকি মরিচ ফালি, টেস্টিং সল্ট ও চিনি দিয়ে নেড়ে আর দুই মিনিট রান্না করে চুলা বন্ধ করে আরো ১৫ মিনিট দমে রাখতে হবে।
হয়ে গেলো মুরগির মাংস ভুনা (Chicken Bhuna)।এখন বিরিয়ানি,পোলাও ইত্যাদির সাথে ইচ্ছামত সাজিয়ে পরিবেশন করুন গরম গরম মুরগির মাংস ভুনা।

No comments

Powered by Blogger.