সহজেই রান্না করুন গরুর মেজবানি মাংস (Easy Mejbani Beef Recipe)
গরুর মেজবানি মাংস রান্নার রেসিপি ( Mejbani Beef Recipe)
গরুর মাংস সবারই অনেক বেশি প্রিয় এ নিয়ে আর বাড়তি কিছু বলবোনা।প্রিয় মাংসের রান্নাটাও অবশ্যই সুস্বাদু হওয়া চাই।আজ আমি আপনাদের এমনই সুস্বাদুপূর্ণ একটি দেখাবো।যা আপনার খাবার করে তুলবে সুস্বাদু ও মজাদার।আর রাধূনি হিসাবে আপনিও হবেন প্রশংসার যোগ্য।আসুন তবে দেখে নেই রেসিপিটি।
গরুর মেজবানি মাংস রান্নার প্রয়োজনীয় উপকরণ ( Mejbani Beef Ingredients):
২. পেঁয়াজ কুচি ১ কাপ
৩. রসুন বাটা ১ টেবিল চামচ
৪.হলুদ ও মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ
৫. ধনে ও জিরা গুঁড়া ১ টেবিল চামচ
৬.সরিষার তেল ১ কাপ
৭. মাংসের মসলা ১ চা চামচ
৮. টক দই ১ কাপ
৯.কাঁচামরিচ ১০/১২টি
১০. গোলমরিচ ১ চা চামচ
১১.দারচিনি ও এলাচ ৫/৬টি
১২.জয়ফল ও জয়ত্রী আধা চা চামচ
১৩. মেথি গুঁড়া ১ চা চামচ
১৪ লবণ স্বাদমতো।
গরুর মেজবানি মাংস রান্নার প্রণালী (Mejbani Beef Recipe):
১। মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
২।এবার একটি পাত্রে মাংস, তেল, টক দই, হলুদ, মরিচ, আদা, রসুন, পেঁয়াজ, লবণ ও সব মসলা নিয়ে মেরিনেট করে রাখুন।
৩। অর্ধেক পেঁয়াজ তেলে ভেজে বেরেস্তা করে নিয়ে চুলায় হাঁড়ি বসিয়ে মেরিনেট করা মাংস কষাতে থাকুন। হাঁড়িতে ২ কাপ পরিমাণ পানি দিয়ে আরো কিছুক্ষণ কষাতে হবে। মাংস থেকে পানি ঝরে গেলে মৃদু আঁচে মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন।
৪। মাংসের পানি শুকিয়ে এলে কাঁচামরিচ, ধনে, জিরা গুঁড়া দিয়ে মৃদু আঁচে ১০ মিনিট দমে রেখে নামিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু গরুর মেজবানি মাংস।

No comments