বৃষ্টি বাদলের দিনে ঝটপট ডিম খিচুড়ি রান্নার রেসিপি (Egg Khicuri Recipe)

ডিম খিচুড়ি রান্নার রেসিপি🍳🍳 ( Egg Khicuri Recipe)


বৃষ্টিদিন মানেই খিচুড়ি।তাই আমাদের আজকের রেসিপি ডিম খিচুড়ি।ডিম আমাদের সবার ঘরের একটি কমন খাবার।ডিম মোটামুটি সবার ঘরেই কম বেশি থাকে।তাই বৃষ্টিরদিন ডিম দিয়েই সহজে বানিয়ে ফেলুন ডিম খিচুড়ি।আসুন ডিম খিচুড়ি রান্নার রেসিপিটি দেখে নেই।



ডিম খিচুড়ি রান্নার উপকরণ ( Egg Khicuri Ingredients):


১.পোলাওয়ের চাল ৩ কাপ
২.আলু ২টি (কিউব করে কাটা)
৩.গাজর ১টি (কিউব করে কাটা)
৪.মটরশুঁটি ১কাপ
৫.মসুর ডাল দেড় কাপ
৬.ফুলকপি ছোট ১টি, পেঁপে কিউব আধা কাপ ৭.পটোল কিউব ১ কাপ
৮.ডিম ৪টি ফেটানো
৯.গরমমসলালবণ পরিমাণ মতো
১০.ঘি ২ টেবিল চামচ
১১.আদা বাটা ১ চা চামচ
১২.রসুন বাটা ১ চা-চামচ
১৩.কাঁচামরিচ ৮টি
১৪.পেঁয়াজ কুচি ১কাপ
১৫.পানি ৮ কাপ গরম।
১৬.লবণ পরিমাণ মতো

ডিম খিচুড়ি রান্নার প্রণালী ( Egg Khicuri Recipe):



  • পোলাওয়ের চালগুলো এবং ডাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।তারপর ডিম সেদ্ধ করে ফেটিয়ে নিন।
  • আলু গাজর পেঁপে পটোলের খোসা ছাড়িয়ে কিউব করে কেটে ভাপ দিয়ে নামান। ফুলকপি মটরশুঁটি অল্প একটু ভাপ দিয়ে আলাদা নামিয়ে নিন।
  • এখন হাঁড়িতে তেল দিয়ে সবজিগুলো তেলের মধ্যে হালকা ভেজে তুলুন। তেলের মধ্যে ঘি দিয়ে গরম করে গরমমসলা দিয়ে নেড়ে চাল দিয়ে কষান। চাল ঝরঝরা হয়ে গেলে পানি দিন। পানি ফুটে উঠলে সবজি দিয়ে নেড়ে আগুনের আঁচ কমিয়ে দিন এবং হাঁড়ির নিচে একটি মোটা তাওয়া দিন, যেন পুড়ে না যায়। হাঁড়ি ঢেকে দিন এবং হালকা আঁচে রাখুন।
  • কিছুক্ষণ পর ফেটানো ডিম দিয়ে ওপর-নিচ করে নেড়ে দিন এবং আস্ত কাঁচামরিচ দিয়ে ঢেকে দিন। মৃদু আঁচে ২০ থেকে ২৫ মিনিট রাখুন। পানি শুকিয়ে ঝরঝরে হয়ে গেলে ওপরে বেরেস্তা দিন।

 নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার ডিম খিচুড়ি (Egg Khicuri)।

No comments

Powered by Blogger.