সুস্বাদু খাসির মাংসের ভুনা রান্নার সবচেয়ে সহজ রেসিপি ( Easy Mutton Bhuna Recip)
খাসির মাংস ভুনা রেসিপি (Mutton Bhuna Recipe)
খাসির মাংস যারা পছন্দ করেন তাদের জন্য বিশেষ করে আজকের রেসিপি।আমাদের আজকের রেসিপি হলো খাসির মাংস ভুনা।
খাসির মাংস ভুনা করতে যা যা লাগবে (Mutton Bhuna Ingredients):
১.খাসির মাংস ১কেজি
২. পেঁয়াজ কুঁচি ১ কাপ
৩. পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ
৪. আদা বাটা ১ টেবিল চামচ
৫. রসুন বাটা ১ টেবিল চামচ
৬.জিরাবাটা ১চা চামচ
৭. হলুদ গুঁড়া ১ চা চামচ
৮. মরিচ গুঁড়া হাফ চা চামচ
৯. দারুচিনি ২ টি
১০. এলাচ ৪ টি
১১. তেজপাতা ২ টি
১২. গরম মশলা পাউডার ১/২ চা চামচ
১৩. টক দই ১/২ কাপ
১৪. কাঁচা মরিচ বাটা ২ চা চামচ
১৫. পোস্ত দানা, কিসমিস ৭/৮ টি
১৬ জয়েত্রি, জায়ফল বাটা মিলে ২ চা চামচ ( মিহি করে বেটে নিতে হবে )
১৭. লেবুর রস ১ টেবিল চামচ
১৮. তেল হাফ কাপ
১৯. ঘি ১ টেবিল চামচ
২০. লবন স্বাদমতো
২১. পেঁয়াজ বেরেস্তা অল্প।
খাসির মাংস ভুনা যেভাবে করবেন (Mutton Bhuna Recipe):
- প্রথমে খাসির মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
- তারপর একটি হাড়িতে তেল দিয়ে তাতে দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে পেঁয়াজ কুঁচি দিয়ে দিন। পেয়াজ লাল করে ভাজা হলে এতে হলুদ গুঁড়া,মরিচ গুঁড়া, পেঁয়াজ বাটা ,আদা বাটা , রসুন বাটা, জিরা বাটা, টক দই, লবন দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিন।
- এখন মাংস সহ সাথে কাঁচা মরিচ বাটা, পোস্ত দানা, কিসমিস, জয়েত্রি, জায়ফল বাটা, লেবুর রস দিয়ে মাংস খুব ভালোভাবে কষিয়ে নিন।
- এক্সট্রা কোন পানি দেয়া লাগবে না। মাংস থেকে পানি ছাড়বে। মাঝারি আঁচে রান্না করুন মাংস নরম হবার আগ পর্যন্ত।
নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা ও ঘি ছিটিয়ে নিন। হয়ে গেলো মজাদার খাসির মাংস ভুনা।

No comments