বর্ষাকালের স্পেশাল চিকেন ভুনা খিচুড়ি রান্নার যাদুকরী রেসিপি (Special Chicken Bhuna Khichuri Recipe)

চিকেনে ভুনা খিচুড়ি রান্নার রেসিপি (Chicken Bhuna Khichuri Recipe)


এই বর্ষায় খিচুড়ি স্পেশালে আমাদের আজকের রেসিপি চিকেন ভুনা খিচুড়ি।চিকেন ভুনা খিচুড়ি খেতে অনেক মজা।আসুন রেসিপিটি দেখে নেই।

চিকেনে ভুনা খিচুড়ি রান্নার উপকরণ (Chicken Bhuna Khichuri Ingredients):


১.পোলাওর চাল-১ কাপ
২.মুগ ডাল-১ কাপ
৩.মুরগির মাংস-১/২ কেজি
৪.আলু কিউব-৯/১০ টুকরা
৫.পেঁয়াজ কুচি- ১/২ কাপ
৬.কাচামরিচ ফালি-১০ টি
৭.এলাচ-৩/৪ টি
৮.দারুচিনি-২ টুকরা
৯.লবঙ্গ-৩/৪ টি
১০.তেজপাতা-১ টি
১১.রসুন বাটা- ১ চা চামচ
১২.আদা বাটা- ১ চা চামচ
১৩.মরিচ গুঁড়া- ১/২ চা চামচ
১৪.হলুদ গুঁড়া- ১/২ চা চামচ
১৫.জিরা গুঁড়া- ১ চা চামচ
১৬.নারিকেল দুধ-১ কাপ
১৭.চিনি- ১/২ চা চামচ
১৮.ঘি- ৩ টেবিল চামচ
১৯.লবণ- পরিমাণ মত
২০.পানি-৩ কাপ
২১.তৈল- ১/২ কাপ

চিকেনে ভুনা খিচুড়ি রান্নার প্রণালী (Chicken Bhuna Khichuri Recipe):


১।মুরগি কেটে ৮ টুকরা করে ধুয়ে নিন। চাল ও ডাল ধুয়ে পানি ঝড়িয়ে নিন।

২।কড়াইয়ে তল গরম করে তেজপাতা ও গরম মসলার ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুচি বেরেস্তা করে বাটা মসলা, গুঁড়া মসলা, লবণ সামান্য পানি দিয়ে কষিয়ে নিন।

৩। মুরগির মাংসগুলো দিয়ে কষিয়ে পানি দিয়ে ২০ মিনিট রান্না করুন। মাংস সিদ্ধ হয়ে পানি শুকিয়ে তল উপরে উঠলে মুরগির মাংসগুলো তুলে নিন।

৪। এবার চাল ডাল ও আলু দিয়ে ৫ মিনিট ভেজে নিয়ে নারিকেল দুধ ও পানি দিয়ে দিন।পানি ফুটে উঠলে কাচামরিচ ও চিনি দিয়ে ঢেকে দিন।

৫। পানি কমে আসলে মুরগির মাংস দিয়ে নেড়ে মিশিয়ে দিয়ে দমে ১০ মিনিট রাখুন।নামানোর আগে উপরে ঘি ছড়িয়ে দিন।

সালাদ, ভর্তা ও আমের আচার অথবা ইচ্ছামত সাজিয়ে পরিবেশন করুন গরম গরম চিকেন ভুনা খিচুড়ি।

No comments

Powered by Blogger.