পারফেক্ট চিকেন কষা রান্নার ইজি রেসিপি (Perfect Chicken Kosa Easy Recipe)
চিকেন কষা রান্নার রেসিপি (Chicken Kosa Recipe)
মুরগির মাংস আমাদের সবারই অনেক পছন্দের তাই চিকেন পাগল বাঙালীদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ একটি নতুন রেসিপি চিকেন কষা মাংস।আমরা অনেকে কষা মাংস পছন্দ করি কিন্তু পারফেক্টভাবে রান্না করতে পারিনা।আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পারফেক্ট চিকেন কষা রান্না করবেন।আসুন রেসিপিটি দেখে নেই।
চিকেন কষা রান্নার উপকরণ (Chicken Kosa Ingredients):
১. মুরগি বড় ১টি
২. আদা বাটা ২ টেবিল চামচ
৩. রসুন বাটা ১ চা চামচ
৪. পেঁয়াজ ২ চা চামচ
৫.তেজপাতা ৩টি
৬.দই ২৫০ গ্রাম
৭.তেল পরিমাণমতো
৮. লেবু ১টি
৯. লবণ পরিমাণমতো
১০. গরম মসলা পরিমাণমতো।
চিকেন কষা রান্নার প্রণালী (Chicken Kosa Recipe):
১.প্রথমে মুরগির মাংস গুলো ধুয়ে পানি ঝরিয়ে নিন। সব বাটা মসলা ও দই দিয়ে একসাথে মাখিয়ে একঘন্টা ম্যারিনেট করে রাখুন।
২. তারপর কড়াইতে তেল গরম করে প্রথমে গরম মসলা ফোড়ন ও পরে মসলা ও দই মেশান। এবার মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে ঢেকে দিয়ে খুব জোরালো জ্বালে রান্না করুন।
৩. মাংসটা মাখা মাখা হলে তেল উপরে ভেসে উঠলে লেবুর রস ঢেলে দিয়ে কিছুক্ষন দমে নিন।তৈরি হয়ে গেল চিকেন কষা (Chicken Kosa)।
গরম গরম পোলাওর অথবা ভাতের সাথে পরিবেশন করুন।

No comments