ঘরোয়া পদ্ধতিতে ঝাল ঝাল মুরগির মাংস রান্নার ইজি রেসিপি ( Homemade Hot Chicken Recipe)
ঝাল ঝাল মুরগির মাংস রান্নার রেসিপি (Hot Chicken Recipe)
আমরা অনেকে ঝাল পছন্দ করি।আর মুরগির মাংস একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে।তাই যারা ঝাল খেতে পছন্দ করেন আজকের এই রেসিপিটি বিশেষ করে তাদের জন্য।আর ঝাল পছন্দ করেন না তারা ট্রাই করে দেখতে পারেন।আশা করি এই সুস্বাদু মুরগির মাংসের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে।তাহলে চলুন সেই মজাদার রেসিপিটি দেখে নেই।
ঝাল ঝাল মুরগির মাংস রান্নার উপকরণ (Hot Chicken Ingredients):
১. মুরগি ১ টি (দেড় কেজি)
২. আলু বড় ২টি
৩. পেঁয়াজ কুচি ১/২ কাপ
৪. আদা বাটা ১ টে চামচ
৫. রসুন বাটা ১ টে চামচ
৬. জিরা বাটা/গুঁড়া ১ চা চামচ
৭. মরিচ গুঁড়া দেড় চা চামচ
৮. হলুদ গুঁড়া ১ চা চামচ
৯. তেজপাতা ৩টি
১০. দারুচিনি ৩ টুকরা (দেড় ইঞ্চির)
১১. এলাচ ৪/৫ টি
১২. আস্ত জিরা ১ চা চামচ (নাও দিতে পারেন)
১৩. কাঁচামরিচ ৫/৬ টি
১৪. ভাজা জিরা গুঁড়া ১ চা চামচ
১৫. গরম মসলা গুঁড়া ১ চা চামচ
১৬. লবণ স্বাদমতো
১৭. তেল ১/৪ কাপ ।
ঝাল ঝাল মুরগির মাংস রান্নার প্রণালী (Hot Chicken Recipe):
- প্রথমে মুরগির মাংস গুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।এবং আলুগুলোও কেটে ধুয়ে নিন।
- এরপর প্যানে তেল গরম করে আস্ত জিরা ও আস্ত গরম মসলা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিন। পেঁয়াজ বাদামি হলে তাতে অল্প পানি দিয়ে সব মসলা দিয়ে কষিয়ে নিন।ভাজা জিরা ও গরমমসলা গুঁড়া বাদ দিয়ে
- মসলা কষানো হলে আলু কষিয়ে মুরগি মিশিয়ে মাঝারি আঁচে রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিন। পানি দেয়ার দরকার নেই। মুরগি থেকে যে পানি বের হবে তা দিয়েই মুরগি কষিয়ে নিন।
- মুরগি কষানোর পানি শুকিয়ে গেলে ঝোলের জন্যে পরিমাণমতো পানি দিন। তেল ছেড়ে আসলে কাঁচামরিচ, ভাজা জিরা ও গরমমসলা গুঁড়া ছড়িয়ে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে ফেলুন।
হয়ে গেলো ঝাল ঝাল মুরগির মাংস (Hot Chicken)।এবার পোলাও অথবা সাদা ভাতের সাথে পরিবেশন করুন।

No comments